logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ২২ জন মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ২২ জন মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১:৩১:৫২

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। যা এ অঞ্চলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের।  যারা মারা গেছেন তাদের মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জ জেলার ২ জন, মৌলভীবাজারে ১ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

একইসময়ে সিলেটে সুস্থ হয়েছে ৭১৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন করোনায় আক্রান্ত রোগী।

আজ বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৫৫৭ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৪১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ২১১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪৭৫, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৬৮৪ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৭৩০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৯১১ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৫৫৭ জন করোনা আক্রান্ত রোগীর ২৭৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৬৩ জন, হবিগঞ্জের ৬১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১১৪ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৬ শতাংশ। যার ৩১ দশমিক শূন্য ৯ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২১ দশমিক ৫৮ শতাংশ, হবিগঞ্জে ২৪ দশমিক ৪০ শতাংশ ও মৌলভীবাজারে ৩২ দশমিক ৬৬ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২ জন  নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৬২০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন, মৌলভীবাজারের ৬৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন, ৪ জন সুনামগঞ্জে, হবিগঞ্জ জেলায় ২ জন, মৌলভীবাজারে ৩ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭৫ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০৬ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৪ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৫০ জন ও মৌলভীবাজারে ২৮ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৭১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩৪৬ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১৩২ জন সুনামগঞ্জে, ৬০ জুন হবিগঞ্জে, ১৭০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫৫২ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ১১২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮০৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৩২ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৯৪ জন ও ওসমানী হাসপাতালে ৩০৬ জন।

এদিকে, সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৪৭, সুনামগঞ্জ ৩৮, হবিগঞ্জ ১৯ ও মৌলভীবাজার জেলায় ৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top