logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. করোনায় দেশে মৃত্যু ছাড়াল ২০ হাজার

করোনায় দেশে মৃত্যু ছাড়াল ২০ হাজার

প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২১, ৯:০৭:১৫

কোভিড-১৯ সংক্রমণের ৫০৭তম দিনে দেশে ২৩৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জন। এই সময়ে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে গতকাল ২৭ জুলাই দেশে সর্বোচ্চ ২৫৮ জন রোগী মারা যায়, আর ২৬ জুলাই সর্বোচ্চ শনাক্ত ছিল ১৫ হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৫৩ হাজার ৮৮৭টি নমুনা পরীক্ষায় ১৬ হাজার ২৩০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫৫ লাখ ৯৭ হাজার ১৫৭ নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২০ লাখ ১৫ হাজার ৪৩১টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৪০ জনসহ মোট ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২৩৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৪৯ জন পুরুষ ও ৮৮ জন নারী। তাদের মধ্যে ২২৪ জনের হাসপাতালে (সরকারিতে ১৬৭ জন, বেসরকারিতে ৫৭ জন) ও বাড়িতে ১৩ জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২০ হাজার ১৬ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৭ হাজার ৫৮৩ জন, যার শতকরা হার ৮৭ দশমিক ৮৪ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এক হাজার ৮৮৮ জন, যার শতকরা হার নয় দশমিক ৪৩ শতাংশ। বাসায় ৫২২ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৬১। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২৩ জন, যার শতকরা হার দশমিক ১১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৩ হাজার ৬২৭ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৮ দশমিক ০৮ শতাংশ এবং ছয় হাজার ৩৮৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩১ দশমিক ৯২ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩৭ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী নয় জন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ৩৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৪ জন এবং ষাটোর্ধ্ব ৭৮ জন, সত্তরোর্ধ্ব ৪৫ জন, আশি উর্ধ্ব ১৫ এবং নব্বই ঊর্ধ্ব একজন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে নয় জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে সাত জন।
করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ৬১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৭৮ লাখের বেশি।

জাতীয় এর আরও খবর
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা

প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা

তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

সর্বশেষ সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top