logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১

দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১

প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ৬:৪৪:৩৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৭৪ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। মৃত ২২৮ জনের মধ্যে পুরুষ ১২৫ জন ও ১০৩ জন নারী।

রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৯৮ হাজার ৯২৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৫২টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪৫৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ৯৭২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন, বেসরকারি ৪০ হাসপাতালে জন এবং বাড়িতে ১৪ জন মারা যান।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয় জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ৭৯২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৫৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৬৬ হাজার ৫২৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৩৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৭ হাজার ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

জাতীয় এর আরও খবর
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top