logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ২১ কোটি টিকা আসবে, ১৮ বছরের সব নাগরিক টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

২১ কোটি টিকা আসবে, ১৮ বছরের সব নাগরিক টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ১২:১০:২৭

আগামী বছরের শুরুর মধ্যে ২১ কোটি টিকা আসবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৮ বছরের ঊর্ধ্বে দেশের সব নাগরিককে টিকা দেওয়া হবে।

শনিবার বিকেলে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে সরকারের হাতে এক কোটির ওপরে করোনার টিকা রয়েছে। আগামী মাসের মধ্যেই আরও দুই কোটি টিকা আসবে। এভাবে চীন থেকে তিন কোটি, রাশিয়া থেকে সাত কোটি, জনসন অ্যান্ড জনসনের সাত কোটি, অ্যাস্ট্রাজেনেকার তিন কোটিসহ আগামী বছরের শুরুর মধ্যেই সরকারের হাতে প্রায় ২১ কোটি টিকা চলে আসবে। এর মাধ্যমে দেশের অন্তত ৮০ ভাগ মানুষকে টিকা দিতে সক্ষম হবে সরকার।

জাহিদ মালেক বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্ন রাখতে এবং অধিকাংশ নাগরিককে টিকার আওতায় আনতে এখন থেকে ১৮ বছরের ঊর্ধ্বের সব নাগরিককে টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই সরকারের আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সুরক্ষা অ্যাপে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকেরা যেন নিবন্ধন করতে পারেন, সে ব্যাপারে নির্দেশনাও দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, ‘প্রতিটি দেশেই নিজ দেশের স্বাস্থ্য খাত নিয়ে উৎসাহ দিচ্ছে, প্রশংসা করছে। শুধু আমাদের দেশেই এই মহামারির সময়েও দেশের স্বাস্থ্য খাত নিয়ে সমালোচনা করে চিকিৎসক, নার্সদের মনোবল ভেঙে দিচ্ছে বিশেষ কিছু মহল। দেশের স্বাস্থ্য খাত নিয়ে গোটা বিশ্ব যখন প্রশংসা করছে তখন দেশের কিছু মহল স্বাস্থ্য খাত নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করে যাচ্ছে, যা মোটেও কাম্য ছিল না।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের কাছে কোভিডের তৃতীয় ধাপ মোকাবিলায় আরও শয্যা সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানালে অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মুবিন খান স্বাস্থ্যমন্ত্রীকে অন্তত দুই হাজার নতুন কোভিড ডেডিকেটেড শয্যা বৃদ্ধি করার আশ্বাস দেন।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম, জাপান ইষ্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, গ্রীণ লাইফ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মাঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী প্রমুখ।

জাতীয় এর আরও খবর
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

সর্বশেষ সংবাদ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top