logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বাংলাদেশের

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বাংলাদেশের


প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২১, ২:১০:৪২

সিরিজ আগেই জিতে নিয়েছিল। এবার তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল জিম্বাবুয়ে। মঙ্গলবার হারারেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৯৯ রানের টার্গেটও দাঁড় করায় তারা। কিন্তু অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৫ উইকেটে ৩০২ রান করে টাইগাররা। এর আগে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৯৮ রানের বড় পুঁজি পায় জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তামিম ও লিটন দাস। দুই ওপেনারের জুটি ভাঙে দলীয় ৮৮ রানে। তামিমের ফিফটি উদ্‌যাপনের পর ওয়েসলি মাধেভেরের বলে বিদায় নেন লিটন (৩২)। এরপর সাকিব আল হাসানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন তামিম। দ্রুত এগিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে লুক জংওয়ের বলে সাজঘরে ফেরেন সাকিব।

দুই সতীর্থকে হারালেও অধিয়ানকসুলভ দায়িত্ব কাঁধে ব্যাট চালিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন তামিম। ৩০তম ওভার করতে আসা তেন্দাই চাতারার প্রথম বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পা রাখেন তিনি। পরের বলেও চার হাঁকান এই ড্যাশিং ওপেনার।

জিম্বাবুয়েকে ম্যাচে ফেরাতে চেষ্টা করেন ডোনাল্ড তিরিপানো। পরপর দুই বলে তামিম ও মাহমুদউল্লাহকে উইকেটরক্ষক রেগিস চাকাবার ক্যাচ বানান তিনি। তামিমের ৯৭ বলে ১১২ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে।

টাইগার অধিনায়কের বিদায়ের পর ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। এই জায়গায় তিনি স্বান্তনা খুঁজতে পারেন ব্রায়ান লারার কাছ থেকে। ক্যারিবীয় কিংবদন্তিও নিজের ২০০তম ওয়ানডে খেলতে নেমে শূন্য হাতে ফিরেছিলেন।

তামিম-মাহমুদউল্লাহ ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করা তিরিপানোকে আশাহত করেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়েন পেসারের প্রথম বলে ৪ মারেন তিনি। মোহাম্মদ মিঠুন (৩০) সাজঘরে ফেরার পর আফিফ হোসেনকে (২৬) নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান। তার ৩৯ বলে ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চারে।

এর আগে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার রেগিস চাকাবা ও তাদিওয়ানাশে মারুমানি মিলে স্কোরবোর্ডে জমা করেন ৩৬ রান।

স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব। মারুমানিকে (৮) ফিরিয়ে বাংলাদেশকে ব্র্যাকথ্রু এনে দেন তিনি। এরপর চাকাবা-ব্রেন্ডন টেলর মিলে ৪২ রানের জুটি গড়েন। টেলরকে ইনিংস বড় করতে দেননি মাহমুদউল্লাহ। ব্যক্তিগত ২৮ রানে তামিমের হাতে বন্দী হন জিম্বাবুয়েন অধিনায়ক।

নিজের দ্বিতীয় শিকার হিসেবে ডিয়ন মায়ার্সকে (৩৪) ফেরান মাহমুদউল্লাহ। চাকাবার সঙ্গে ৭০ বলে ৭১ রানের জুটি গড়েন তিনি। সতীর্থদের একের পর এক বিদায়ের মাঝে ফিফটি করেন চাকাবা। মায়ার্সের বিদায়ের পর মাধেভেরেকে (৩) আউট করেন মুস্তাফিজুর রহমান।

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে তাসকিন আহমেদের বলে বোল্ড হন চাকাবা। জিম্বাবুয়েন উইকেটরক্ষকের ৯১ বলে ব্যক্তিগত ৮৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ১ ছয়ে।

চাকাবা ফেরার পর দ্রুত রান তোলার দিকে মনোযোগ দিয়ে স্বাগতিকদের বড় লিডের পথে নিয়ে যান সিকান্দার রাজা ও রায়ার্ন বার্ল। দুজনের ৮০ বলে ১১২ রানের জুটি ভাঙেন মুস্তাফিজ।

দলীয় ২৮৪ রানে ষষ্ঠ উইকেট হিসেবে ফেরেন রাজা। তার আগে করেন ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম ফিফটি। রাজার ৫৪ বলে ৫৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ১ ছয়ে। এরপর স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই মোহাম্মদ সাইফউদ্দীন ফেরান বার্লকে। ৪৩ বলে ৪ চার ও ৪ ছয়ে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

পরের দুই উইকেটও সাইফউদ্দীনের। তিরিপানো (০) ও চাতারাকে (১) বোল্ড করেন তিনি। নিজের তৃতীয় শিকার হিসেবে শেষ উইকেট ব্লেসিং মুজারাবানিকে (০) বোল্ড করে জিম্বাবুয়েকে দলীয় তিনশ’ রানের ঘরে পা রাখতে দেননি মুস্তাফিজ। লুক জংওয়ে অপরাজিত ছিলেন ৪ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে দুই দলের ওয়ানডে সিরিজ মানে যেন একপক্ষীয় লড়াই। হারারেতেও তার চিত্র আরেকবার স্পষ্ট হল। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে শেষ ওয়ানডে জিতেছে ২০১৩ সালে, বুলাওয়েতে।

দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন তামিম। আগের দুই ম্যাচে বাংলাদেশের জয়ে অবদান রাখায় সিরিজ সেরা হয়েছেন সাকিব।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top