logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. করোনায় বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের মৃত্যু

করোনায় বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের মৃত্যু

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ১০:৩৬:১১

স্টাফ রিপোর্টার : সিলেটের প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত আর নেই। মহামারি করোনাভাইরাস প্রাণ নিল এই গুণী শিল্পীরও।

রোববার সকাল ১০টা ২২ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অরবিন্দ দাসের ছাত্র ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার, কবি আহমাদ সেলিম।

তিনি বলেন, স্যার আর আমাদের মাঝে নেই। সকাল ১০টা ২২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। করোনার পাশাপাশি তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাছাড়া স্যারের কিডনিতেও সমস্যা ছিল। রোববার বেলা ২টায় তার লাশ হাসপাতাল থেকে চালিবন্দর শ্মশানে নিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় বলেও জানান তিনি।

এর আগে গত ২৫ জুন রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে অরবিন্দ দাসগুপ্তের করোনা ধরা পড়ে। অক্সিজেনের মাত্রা হ্রাস ও ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাওয়ায় ২৭ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রচারবিমুখ অরবিন্দ দাসগুপ্ত ১৯৫৩ সালের মার্চ মাসে হবিগঞ্জের আজমিরীগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় নরেন্দ্র চন্দ্র দাসগুপ্ত ও মাতা স্বর্গীয় কুমুদিনী দাসগুপ্ত। সিলেট শহরে বেড়ে ওঠা এই শিল্পী কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (তৎকালীন কিশোরীমোহন পাঠশালা) প্রাথমিক শিক্ষাজীবন শেষে দি এইডেড হাইস্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি সমাপ্ত করেন।

পরে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) থেকে ফাইন আর্টসের ওপরে ব্যাচেলর ডিগ্রি নিয়ে মনযোগ দেন চিত্রকর্মে। অর্জন করেন জাতীয় পর্যায়সহ বেশ কিছু পুরস্কার। কিন্তু অরবিন্দ দাসগুপ্তের ভেতরে সুপ্ত রয়েছে একটি বাউলকবি মন। হঠাৎ করেই নিভৃতজীবন বেছে নেন তিনি। চলে আসেন সিলেটে। শিক্ষক হিসেবে শুরু করেন নতুন জীবন।

চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত মৃত্যুর আগপর্যন্ত নিরলসভাবে রুচির দুর্ভিক্ষ তাড়াতে আলোকবর্তিকার ভূমিকা পালন করেছেন। তিনি সিলেট অঞ্চলে চিত্রকলায় কয়েকটি সফল প্রজন্মই দাঁড় করিয়েছিলেন।

সিলেট এর আরও খবর
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন

সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন

শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী
বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী
বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

সর্বশেষ সংবাদ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top