logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. হবিগঞ্জ
3. হবিগঞ্জে নেই পিসিআর ল্যাব, ভোগান্তিতে ৯ উপজেলার মানুষ

হবিগঞ্জে নেই পিসিআর ল্যাব, ভোগান্তিতে ৯ উপজেলার মানুষ

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২১, ১০:৪৯:৪৬

হবিগঞ্জ প্রতিনিধি : করোনা সংক্রমণ বাড়লেও হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্থাপন করা হয়নি পিসিআর ল্যাব। অথচ প্রায় এক বছর আগে ৪ জন ল্যাব টেকনোলজিস্ট নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালের কোথাও মেলেনি পিসিআর ল্যাবের হদিস, এতে ৯ উপজেলার মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

প্রবাসী শাহিন আহমেদ বলেন, করোনা পরিক্ষার জন্য আমাদেরকে ২৪ ঘন্টার সময় দেওয়া হয়। এর ভিতরে করোনা পরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার জন্য, কিন্তু আমাদের হবিগঞ্জে নেই পিসিআর ল্যাব, সিলেট কিংবা ঢাকা থেকে রিপোর্ট আসতে লেগে যায় ৩-৫দিন আমরা থাকি অনিশ্চয়তায়, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন খুব তাড়াতাড়ি হবিগঞ্জে পিসিআর ল্যাব স্থাপন করে দেন।

অন্যদিকে, হবিগঞ্জ সদর হাসপাতালের প্যাথলজির সামনে নেওয়া হচ্ছে করোনা রোগীর স্যাম্পল, এতে আতঙ্কে আছেন সাধারণ রোগীরা, করোনা আক্রান্ত রোগী বাড়ার সাথে সাথে বাড়ছে পরীক্ষার চাপও এতে হিমসিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট তুহিন আহমেদ জানান, আমরা সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্যাম্পল কালেকশন করি, আগের চেয়ে এখন রোগীর সংখ্যা অনেক বেড়েছে, তবে বেশিরভাগ রোগী ১২টা দিকে আসেন, সবাই একসাথে আসার কারণে আমরা হিমসিম খেয়ে যাই, আমাদের আরেকজন টেকনোলজিস্ট দরকার।

তাছাড়া মানুষ অবাধে চলাচল করায় সংক্রমণ ঝুঁকি ক্রমেই বাড়ছে। হবিগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার। জেলায় পিসিআর ল্যাব না থাকায় পরীক্ষার জন্য পাঠানো হয় সিলেট ও ঢাকায়। এতে রিপোর্ট পেতে সময় লাগে ৩-৫দিন সর্বোচ্ছ ৭দিন ও লাগে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত অবাধ চলাচলে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। ফলে, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পিসিআর ল্যাবের জন্য প্রায় ১ বছর আগে ৪ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের দু’জনকে আবার অন্যত্র বদলি করা হয়েছে। রিপোর্ট পেতে দেরি হয় বলে অনেকেই করাচ্ছেন না পরীক্ষা।

হবিগঞ্জের সিভিল সার্জন কে এম মোস্তাফিজুর রহমান জানান, অবকাঠামো কার্যক্রম সমাপ্ত না হওয়ায়,এবং গণপূর্ত বিভাগ আমাদের কাছে হস্তান্তর না করায় এতোদিন সম্ভব হয়নি, গনপূর্ত বিভাগ খুব দ্রুত কাজ করছে। কাজ শেষ করে আমাদের কাছে হস্তান্তর করলেই খুব দ্রুত পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে তিনি জানান।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জল জানান, হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩শ ৮৪ জনের ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ২০০টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৯৮ জন।

হবিগঞ্জ এর আরও খবর
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সর্বশেষ সংবাদ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top