logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. হারের পর কাঁদলেন নেইমার, মেসির চোখেও আনন্দাশ্রু

হারের পর কাঁদলেন নেইমার, মেসির চোখেও আনন্দাশ্রু

প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ৩:৩৭:৪১

জীবনের নিয়মই যেন এমন, একদিকে হাসি আর আরেকদিকে কান্না। তেমনি মাঠেও দেখা গেল একই দৃশ্য। মারাকানার ফাইনালে মুখোমুখি হওয়া দুই বন্ধুর একজন মাতলেন শিরোপা উৎসবে। আরেকজন মাঠ ছাড়লেন কান্নায়।

কোপা আমেরিকা জয় হতে পারতো নেইমারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। তবে এবার যেন ফুটবল ঈশ্বর চোখ তোলে তাকালেন মেসির দিকে। বার্সেলোনার জার্সিতে প্রত্যেকটি শিরোপা তিনবার করে জিতেছেন যে তারকা, তিনি কেন আর্জেন্টিনার জার্সিতে শিরোপাহীন—এমন অপবাদ যেন এবার থামল।

নিজের ক্যারিয়ার তো বটে, আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষাও ঘোচালেন মেসি। সেই ১৯৯৩ সালে কোপা জয় ছিল লা আলবিসেলেস্তেদের শেষ কোনো প্রধান আসরের শিরোপা। তারপর স্বপ্ন দেখতে দেখতে গেছে অসংখ্য রাত।

২০১০ ব্রাজিল বিশ্বকাপে মেসির পায়ে আরেকটি স্বপ্নের দ্বারপ্রান্তে দাঁড়ায় আর্জেন্টিনা। কিন্তু মারাকানায় শেষ মুহূর্তে জার্মানির হাতে হৃদয় ভাঙে মেসিদের। অপেক্ষা বাড়তেই থাকে। তার মধ্যে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার ফাইনালে উঠে দুইবারই চিলির বিপক্ষে হারে আর্জেন্টিনা।

এবার যেন লা আলবিসেলেস্তেদের সব কষ্টের বরফ এক নিমেষে গলে পানি হয়ে গেলো কোপা জয়ে। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর পর মারাকানায় বাধভাঙা উল্লাসে মাতে আর্জেন্টাইনরা। আনন্দাশ্রু দেখা যায় মেসির চোখে। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলেন আসরের সেরা খেলোয়াড় ও শীর্ষ গোলদাতার পুরস্কার জেতা তারকা।

মেসির আনন্দের দিনে কান্নাভেজা চোখ ছিল নেইমারের। পিএসজি তারকাও স্বপ্ন দেখেছিলেন, ব্রাজিলকে কোপা জেতানোর। চেষ্টার তিনিও কমতি রাখেননি। পুরো আসরে ২ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্টে সেলেকাওদের ফাইনালে তুলতে বড় অবদান রাখেন নেইমার। মেসির সঙ্গে যৌথভাবে ভাগাভাগি করেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

কিন্তু শিরোপা তো জেতা হলো না। তবে কান্নার পাশাপাশি বন্ধু মেসির শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছেন নেইমার। বার্সার দুই সাবেক তারকাকে দেখা যায়, ম্যাচ শেষে একজন আরেকজনকে বেশ কিছুক্ষণ ধরে জড়িয়ে ধরে রাখতে। গ্রহের দুই সেরা খেলোয়াড়ের এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকল ফুটবলের অসংখ্য অম্ল-মধুর স্মৃতি জন্মদাতা মারাকানা।

খেলা এর আরও খবর
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো

বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
সংসদের বাজেট অধিবেশন শুরু
সংসদের বাজেট অধিবেশন শুরু
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top