logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সারাদেশ
3. তিনি ‘ওয়ার্ড বয়’ থেকে ‘স্নায়ুরোগ বিশেষজ্ঞ’

তিনি ‘ওয়ার্ড বয়’ থেকে ‘স্নায়ুরোগ বিশেষজ্ঞ’

প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ১০:৩৫:২০

গ্রেপ্তার খোরশেদ আলম

খোরশেদ আলম। নামের পাশে বড় বড় ডিগ্রি-এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) ও এমডি (নিউরোলজি)। আবার নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ। বাস্তবে বিদ্যার দৌঁড় অষ্টম শ্রেণি পর্যন্ত। ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ড বয়। বড় বড় ডিগ্রি লাগিয়ে দেশজুড়ে দিব্যি চিকিৎসা দিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে মঙ্গলবার দুপুরে নগরের আকবরশাহ থানার কর্নেল জোন্স সড়কের কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ আলম হাটহাজারী থানার আব্দুর রহিমের ছেলে। বর্তমানে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় থাকেন। এর আগেও দুই দফা গ্রেপ্তার হয়ে জেল খাটলেও কিছুতেই যেন থামানো যাচ্ছে না তাকে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক সেজে এক প্রতারক চিকিৎসা দিচ্ছেন-এমন অভিযোগে পেয়ে অভিযান চালানো হয়। তিনি নিজেকে এমবিবিএস ও এফসিপিএস চিকিৎসক দাবি করলেও তার বিএমডিসির নিবন্ধন নম্বর নেই। আবার ব্যবস্থাপত্রে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা উল্লেখ করলেও সরকারি চাকরির কোনো আইডি নম্বরও তিনি দেখাতে পারেননি। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেছেন, তার পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। একসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন। এরপর থেকে তিনি প্রতারণা করে বেড়ান। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ছদ্মবেশ ধারণের অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর কুমিল্লার একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জামিনে বেরিয়ে মাগুরায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগী দেখা শুরু করেন তিনি। ২০১৭ সালের ১৯ এপ্রিল মাগুরার গ্রামীণ ল্যাব মেডিকেল সার্ভিসেস নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আবারও আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এবার তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর বেরিয়ে এসে এবার চট্টগ্রামে চেম্বার খুলে বসেন তিনি।

সারাদেশ এর আরও খবর
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন

কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’

‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’

সর্বশেষ সংবাদ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top