logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১,৫২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৬৩

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১,৫২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৬৩

প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ৭:১৫:১৬

কোভিড-১৯ সংক্রমণের ৪৮৬তম দিনে দেশে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনাভাইরাস। শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জন। এই সময়ে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন রোগী শনাক্তের পর নতুন রেকর্ড হয়েছে ।

এর আগে গতকাল সোমবার দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ৯ হাজার ৯৬৪ জন। গতকাল সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫২৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪৯ লাখ ৬৫ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ২৮ হাজার ৭৪৫টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৪৩৩ জনসহ মোট আট লাখ ৪৪ হাজার ৫১৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৬৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ৬৫ জন নারী। তাদের মধ্যে ১৫৫ জনের হাসপাতালে (সরকারীতে ১২৬ জন, বেসরকারীতে ২৯ জন) ও বাড়িতে ৫  জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৫ হাজার ৩৯২। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ০.১  দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১০ হাজার ৮৮৩ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭০ দশমিক ৭১ শতাংশ এবং ৪ হাজার ৫০৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৯ দশমিক ২৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬৩ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী ৫ জন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ২৭ জন, পঞ্চাশোর্ধ্ব ২৯ জন এবং ষাটোর্ধ্ব ৯১ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৮ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪০ লাখ তিন হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬ কোটি ৯৩ লাখের বেশি।

জাতীয় এর আরও খবর
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top