logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. অনলাইনে ক্লাস হচ্ছে কওমি মাদ্রাসায়ও

অনলাইনে ক্লাস হচ্ছে কওমি মাদ্রাসায়ও

প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২১, ৯:০৭:০২

অনলাইন ক্লাসে কওমি মাদ্রাসার শিক্ষার্থী

দেশের সাধারণ প্রতিষ্ঠানের মতো কওমি মাদ্রাসাগুলোতেও অনলাইনে ক্লাস নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সরকারিভাবে মাদ্রাসা বন্ধ থাকার কারণে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা।

কওমি মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, রাজধানীর কওমি মাদ্রাসাগুলোতে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হলেও ঢাকার বাইরে তা কম। আর কওমি মাদ্রাসাগুলোর মধ্যে মাদানি নেসাবের (আরবি কারিকুলাম-প্রধান) প্রতিষ্ঠানগুলোর অন্তত ৯০ শতাংশ প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। সাধারণ কওমি মাদ্রাসাগুলোর মধ্যে অন্তত ১০ শতাংশ প্রতিষ্ঠানে এ সুবিধা চালু হয়েছে।

হাজারীবাগ বায়তুর রসূল মাদ্রাসার একজন শিক্ষার্থী জানান, প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। প্রতি ২৫ জনে একটি গ্রুপে ক্লাস হয়। ছাত্রসংখ্যা হিসাবে একাধিক সেশন হয়।

ওই মাদ্রাসার প্রথম বর্ষের একজন ছাত্র বলেন, সকাল ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত ক্লাস হয়। এরমধ্যে আধাঘণ্টার বিরতি থাকে। এরপর আবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ক্লাস হয়।

রাজধানীর আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি লুৎফুর রহমান বলেন, ‘সারাদেশের কওমি মাদ্রাসায় এখনও পূর্ণাঙ্গরূপে অনলাইন ক্লাস শুরু হয়নি। রাজধানীতে বিশেষ করে মোহাম্মদপুর, কেরাণীগঞ্জ ও লালবাগসহ কিছু এলাকার মাদ্রাসায় মাদানি নেসাবে এটা শুরু হয়েছে।’

আর নেটওয়ার্ক, স্মার্টফোনের সুবিধা সবার না থাকার কারণে অধিকাংশ মাদ্রাসাতেই অনলাইন ক্লাস চালু করা সম্ভব হয়নি, বলে জানান লুৎফুর রহমান।

জানতে চাইলে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের কর্মকর্তা মাওলানা মুসলেহউদ্দিন রাজু বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সরকার এখনও মাদ্রাসা খোলার অনুমতি দেয়নি। তাই হয়তো অনলাইনে যাদের সুবিধা আছে, তারা করছে। এ বিষয়ে এখনও বোর্ড থেকে কোনও সিদ্ধান্ত হয়নি। আশা করি, আগামী দিনে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নীতিনির্ধারকরা।’

শিক্ষাঙ্গন এর আরও খবর
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top