logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটের কোম্পানীগঞ্জে আরও ২০ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন

সিলেটের কোম্পানীগঞ্জে আরও ২০ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২১, ১০:২৫:২১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে টানা বর্ষণে ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে আবারও ভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার চানপুর এলাকায় বিলীন হয়ে গেছে কমপক্ষে ২০টি পরিবারের ভিটেমাটি ও বাড়িঘর।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে চানপুর গ্রামের সামসু মিয়া, ধন মিয়া, হাসু মিয়া, ছিদ্দিক মিয়া, মুরশিদ মিয়াসহ ২০টি পরিবারের ভিটেমাটি ও বাড়িঘর ধলাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে ৩ বছরে ভাঙনে অর্ধশতাধিক পরিবার তাদের ভিটেমাটি হারিয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে পুরো গ্রামের ১৯০টি পরিবার।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম জানান, অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর গ্রামে প্রথম ভাঙন দেখা দিয়েছিল ২০১৭ সালে।

২০১৯ সালে ভাঙ্গনের চানপুর গ্রামের শাহাবুদ্দীন মিয়া, আলতু মিয়া, বিছন আলী, হোসেন মিয়া, হযরত আলী, নজরুল ইসলাম, হাসেন আলী এবং ২০২০ সালে ভাঙ্গনের নুরুল আমিন, মওলা মিয়া, আনোয়ার বেগম, এরশাদ মিয়া, ধন মিয়া, মুর্শিদ মিয়া, হোসেন মিয়া, কাশেম মিয়া, সামসু মিয়া, রইছ উল্লাহসহ সতেরটি পরিবারের ভিটেমাটি বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙন রোধ করতে না পারলে অচিরেই হারিয়ে যাবে চাঁদপুর গ্রামটি। বিলীন হয়ে যাবে। ঝুঁকি নিয়ে ১৯০টি পরিবার বসবাস করছেন এখানে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সামসু মিয়া, ধন মিয়া, হাসু মিয়া ও আনোয়ারা বেগম জানান, নদীর ভাঙনে তারা নিঃস্ব হয়ে গেছেন। বসতবাড়ি সব বিলীন হয়েছে। ভাঙনের যে গতি তাতে ঝুঁকিপূর্ণ চানপুর গ্রামটি ধলাই নদীতে বিলীন হয়ে যাবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, ভাঙনরোধে আমরা কাজ করে যাচ্ছি। গ্রামটিকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডে চিঠি পাঠিয়েছি এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা করা হচ্ছে।

বুধবার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত চানপুর নদী ভাঙ্গনে বিলীন কয়েকটি পরিবার ও পানিবন্দি রাধানগর গ্রামসহ ৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।

এ সময় উপস্থিত ছিলেন পিআইও বিদ্যুৎ কান্তি দাস, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান মো. বাবুল মিয়া প্রমুখ।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। চানপুর গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জমিসহ দুর্যোগ সহনীয় ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদের বাজেট অধিবেশন শুরু

চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
সংসদের বাজেট অধিবেশন শুরু
সংসদের বাজেট অধিবেশন শুরু
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top