logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. জকিগঞ্জের গ্যাসকূপে বাপেক্স’র প্রথম স্তরের পরীক্ষামূলক ফায়ারিং শেষ

জকিগঞ্জের গ্যাসকূপে বাপেক্স’র প্রথম স্তরের পরীক্ষামূলক ফায়ারিং শেষ

প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২১, ১১:০৪:১০

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের গ্যাসকূপে প্রথম স্তরের ফায়ারিং শেষ করেছে বাপেক্স। প্রথম স্তরের পরীক্ষামূলক ফায়ারিং আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।

তবে, উচ্চপর্যায়ের কড়াকড়ির কারণে প্রাথমিক স্তরের পরীক্ষামূলক ফায়ারিং নিয়ে কোনো মন্তব্য করছেন না সংশ্লিষ্টরা।

গত মঙ্গলবার সোয়া ১০টায় জকিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আনন্দপুর গ্রামের গ্যাসকূপে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি প্রাথমিকভাবে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় সাড়ে ৩ বছর আগে বাপেক্সের একটি টিম ঢাকা থেকে জকিগঞ্জে এসে প্রাথমিকভাবে গ্যাসের অনুসন্ধান কাজ চালিয়ে প্রথমে ওই স্থানের গভীর থেকে মাটি সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে শতকোটি টাকা ব্যয়ে গ্যাসকূপের খনন কাজ শুরু হয়।

দীর্ঘ প্রায় সাড়ে ৩ বছর খনন কাজ শেষে কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার বিষয়ে নিশ্চিত হন বাপেক্সের প্রকৌশলীরা। এরপর মঙ্গলবার সকাল থেকে প্রথম স্তরে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) শুরু করে। পরীক্ষামূলকভাবে পাইপের মুখে আগুন দিয়ে প্রথম স্তরে গ্যাসের চাপ পরীক্ষা কার্যক্রম শুরু করে বৃহস্পতিবার শেষ করেছে বাপেক্স।

প্রথম স্তরের ডিএসটি পরীক্ষায় বেশ ভালো ফলাফল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। দ্বিতীয় স্তরের টেস্ট চলতি সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে চারটি স্তরের ডিএসটি সম্পন্ন করা হবে।

নাম না প্রকাশের শর্তে বাপেক্সের একটি সূত্র জানায়, বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন উপযোগী কিনা তা যাচাই করতে ক্ষেত্রে গ্যাসের পরিমাণ, গ্যাসের সঙ্গে পানির পরিমাণ এবং গ্যাসের চাপ পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। চারটি স্তরেই ডিএসটি পরীক্ষা শেষে গ্যাস মজুদের বিষয়ে ঘোষণা দেবে খনিজ মন্ত্রণালয়। এর আগে গ্যাস পাওয়া না পাওয়ার বিষয়ে কোনো কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা।

নতুন এ কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক; যা অন্যান্য ক্ষেত্রের তুলনায় বেশি। গ্যাসের স্তর বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লোটিং চাপ বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।

কূপটির চারটি স্তরে আশা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে এটিই হবে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র।

এদিকে, জকিগঞ্জ গ্যাসকূপে পরীক্ষামূলক ফায়ারিং শুরুর খবরে গত দুই দিন আশপাশ উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের হাজারও নারী-পুরুষ গ্যাসকূপের ফায়ারিং দেখতে ভিড় করেন। পরীক্ষামূলক ফায়ারিং দেখে ও জকিগঞ্জের মাটির নিচে খনিজ সম্পদের সন্ধান পাওয়ার সংবাদে বেশ আনন্দিত লোকজন।

তবে সীমান্তবর্তী এলাকার লোকজনের দাবি জকিগঞ্জে যেন গ্যাস সংযোগ দেয়া হয়।

এ ব্যাপারে বাপেক্সের জকিগঞ্জ রূপকল্পের পরিচালক মোজাহিদ কবিরের সঙ্গে বারবার যোগাযোগ করে প্রাথমিক ফায়ারিং প্রসঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও উচ্চপর্যায়ের কড়াকড়ির কারণে তিনি কথা বলতে রাজি হননি। তবে জানিয়েছেন, ভালো ফলাফল পাওয়া গেলে খনিজ মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

পৃথক হলো বিচার বিভাগ

পৃথক হলো বিচার বিভাগ

রাজধানীতেই শতকোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের

রাজধানীতেই শতকোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top