logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ‘গোপনে’ বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

‘গোপনে’ বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২১, ৭:৪৮:৪৫

বাবা হওয়ার এক বছর বাদে হঠাৎ বিয়ে করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি বলছে, বিয়ের অনুষ্ঠানের বিষয়ে আগে থেকে গণমাধ্যমকে কিছু বুঝতে দেননি তিনি।

গত ২৪ মে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান লিখেছিল, সামনের বছর জুলাইতে বিয়ে করবেন বরিস জনসন।

রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খুব কাছের বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান সেরেছেন বরিস এবং ক্যারি সাইমন্ডস।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর বাসভবনের কর্মকর্তারা।

তবে ওয়ার্ক অ্যান্ড পেনসন সেক্রেটারি থেরেস কফি টুইটে নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, বিয়ের দিনে বরিস জনসন এবং ক্যারি সাইমন্ডসকে অভিনন্দন।

মেইল অন সাইনডের প্রতিবেদনে বলা হয়েছে, খুব অল্প সময়ের ভেতরে ৩০ জন অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়। সবাইকে ইংল্যান্ডের কভিড আইন মেনে অনুষ্ঠান স্থলে প্রবেশ করানো হয়।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সিনিয়র সহকারীরা এ বিষয়ে কিছুই জানতেন না।

দুপুরের পরে ওয়েস্ট মিনিস্টিার ক্যাথেড্রালের সাধারণ মানুষকে বের করে দেয়া হয়।

সন্ধ্যার পরে কয়েক জন মিউজিশিয়ানকে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করতে দেখা যায়।

২০১৯ সালের শেষ দিকে আংটিবদল করেন জনসন। এরপর ২০২০ সালের এপ্রিলে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের সময় তার ছেলে সন্তানের জন্ম হয়।

জনসনের এটি তৃতীয় বিয়ে। সাইমন্ডসের প্রথম।

সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন।

জনসন প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে, অ্যালেগ্রা মোস্তিন-ওভেন নামের এক নারীকে। সেই বিয়ে স্থায়ী হয় ১৯৯৩ সাল পর্যন্ত।

পরে বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলারকে। গত বছর মে মাসে মেরিনাকে ডিভোর্স দেন তিনি।

ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে সবশেষ ডিভোর্স পান ডিউক অব গ্রাফটন অগাস্টাস ফিটজরয়, সেটা ১৭৬৯ সালের কথা।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top