logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. চিকিৎসার স্বার্থে খালেদা জিয়ার মুক্তি চাইলেন ডা. জাফরুল্লাহ

চিকিৎসার স্বার্থে খালেদা জিয়ার মুক্তি চাইলেন ডা. জাফরুল্লাহ

প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৫:৫৩:৫৬

চিকিৎসার স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের যথাযথ চিকিৎসা হচ্ছে না।

আজ শুক্রবার করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচি-২০২১ এর আওতায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। ওনার চিকিৎসা হলো মুক্তি। মুক্তি দিলে উনি কোথায় চিকিৎসা করবে সেটা ওনার স্বাধীনতা। আমাদের অতীতের প্রতিহিংসা, ভুল স্মরণ না রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।’

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বলেন, ‘মানসিক শক্তি না থাকলে সুস্থ হওয়া যায় না। সেজন্য আমি আহ্বান করছি, ছাত্রদের পাশাপাশি (প্যারোলে থাকা) খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হোক। ওনার কিছু হয়ে গেলে পরে আক্ষেপ করতে হবে।’

এছাড়া দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি খারাপ, মানুষের মুখে খাবার নেই। এর সঙ্গে যোগ হয়েছে সরকারের ভুল নীতি। গণপরিবহন চলছে না, অথচ প্রাইভেট গাড়ি চলছে। তবে ঈদে বাড়ি যেতে হলে মানুষের করোনা পরীক্ষা করে বাড়ি পাঠানো উচিত।’

গণস্বাস্থ্য কেন্দ্র মানুষের জন্য কাজ করছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এখানে প্রায় ১৫ দিনের খাবার আছে। লোক দেখানো দান করে লাভ নাই। ধনাঢ্যদের পাশাপাশি আমাদের কর্মীরাও এক দিনের বেতন ডোনেট করেছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সহ গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকনের নিকট বেকার সাংবাদিকদের ঈদের খাদ্য উপহার হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আরমান।

অন্যদিকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা ও ট্রেজারার মইন আহমেদের নিকট খাদ্য উপহার হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

জাতীয় এর আরও খবর
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

সর্বশেষ সংবাদ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top