logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে করোনায় রেকর্ড ৭৮ মৃত্যু, শনাক্ত ৫৮১৯

দেশে করোনায় রেকর্ড ৭৮ মৃত্যু, শনাক্ত ৫৮১৯

প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৫:৪৪:৪৮

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৪০০তম দিনে নতুন ৭৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৭৩৯ জন।

বাংলাদেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গতকাল (১০ এপ্রিল) সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৮১৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৯ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৮১৯ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৭ লাখ ৩৯ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬৩ হাজার ৭১০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ দুই হাজার ৮৬৫টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৪ হাজার ৭৫৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় চার হাজার ২১২ জনসহ মোট পাঁচ লাখ ৭৬ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে জন ৫৩ জন পুরুষ ও ২৫ জন নারী। তাদের মধ্যে ৭৭ জন হাসপাতালে ও এক জন মৃত অবস্থায় হাসপাতালে এসেছে। তারাসহ মৃতের মোট সংখ্যা নয় হাজার ৭৩৯। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সাত হাজার ২৭৯ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৪ দশমিক ৭৪ শতাংশ এবং দুই হাজার ৪৬০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৫ দশমিক ২৬ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৮ জনের মধ্যে শূন্য থেকে দশ বয়সী এক জন, ত্রিশোর্ধ্ব ছয় জন, চল্লিশোর্ধ্ব সাত জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্ধ্ব ৪৮ জন রয়েছেন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে চার জন, খুলনা বিভাগে চার জন, সিলেট বিভাগে দুই জন ও রংপুরে বিভাগে এক জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৩ কোটি ৬১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৯ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ৯৫ লাখের বেশি।

জাতীয় এর আরও খবর
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা

গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক

রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা

রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
সংসদের বাজেট অধিবেশন শুরু
সংসদের বাজেট অধিবেশন শুরু
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top