logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. মসজিদে নামাজ আদায়ে ১০ নির্দেশনা

মসজিদে নামাজ আদায়ে ১০ নির্দেশনা

প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৫:৪৯:৫৩

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ে ১০ দফা নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপসিচিব সাখাওয়াৎ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ দফা নির্দেশনা মানা না হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

১০ নির্দেশনা

১. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

২. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে। ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৩. মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে। মুসল্লিদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

৪. কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

৫. শিশু, বয়স্ক, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি মসজিদে জামায়াতে অংশ নিতে পারবে না।

৬. সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদের ওযুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. সবার সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৮. মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

৯. করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামগণ দোয়া করবেন।

১০. খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

প্রাণঘাতি করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনাগুলো বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জাতীয় এর আরও খবর
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top