logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি নিয়ে তীব্র ক্ষোভ, ৭ জনের পদত্যাগ

জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি নিয়ে তীব্র ক্ষোভ, ৭ জনের পদত্যাগ


প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২১, ১১:৫৪:৫৮

দীর্ঘ ২০ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সাতজন পদত্যাগ করেন। ছাত্রদল নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের উপজেলা পৌর ও  কলেজ শাখায় ছাত্রদলের কোন কমিটি না থাকায় নেতাকর্মীরা কমিটির জন্য জোর লবিং শুরু করেন।

বুধবার রাতে জগন্নাথপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজে কমিটি অনুমোদন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া। কমিটিতে উপজেলা শাখায় মামুনুর রশিদ আহবায়ক এবং সামছুল ইসলাম কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পৌরসভায় ইমন আহমদকে আহবায়ক, মোবারক হোসেন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটি ও জগন্নাথপুর সরকারি কলেজে রহুল আমিনকে আহবায়ক ও আব্দুল কাদির কে সদস্য সচিব করে ২১ সদস্য আহায়ক কমিটি ঘোষণা  করা হয়েছে।

কমিটিতে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা শাখা থেকে জাহিদুল ইসলাম ও জুয়েব হোসাইন পদত্যাগ করেন। পৌর শাখা থেকে মির্জা তামিম আহমেদ, ইকবাল হোসেন, আলাউর রহমান পদত্যাগ করেন। জগন্নাথপুর সরকারি কলেজে শাখা কমিটি থেকে কাশেম মিয়া ও দুলু মিয়া পদত্যাগ করেন।

কাশেম মিয়া জানান,আমি আহ্বায়ক প্রার্থী ছিলাম। জ্যেষ্টতা লঙ্ঘন করে কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। তাই আমি এ পদ থেকে পদত্যাগ করেছি। শুক্রবার জেলা কমিটির নিকট পদত্যাগপত্র পৌঁছে দিয়েছি।

জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা  মির্জা তামিম আহমেদ জানান, আমি আহ্বায়ক প্রার্থী হিসেবে প্যানেল জমা দিয়েছিলাম। আমাকে কমিটিতে সদস্য রাখা হয়েছে। এছাড়াও সক্রিয় নেতাকর্মীরা কমিটিতে স্থান পাননি তাই আমি কমিটি থেকে পদত্যাগ করেছি।

উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জানান, দীর্ঘ ২০ বছর পর ছাত্রদলের কমিটি হয়েছে। নেতাকর্মীদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু কমিটি গঠনে ব্যপক অনিয়ম হয়েছে। মাঠের পরিক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এক নেতার পছন্দের কর্মীদিয়ে মনগড়া কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি  একটি স্বাগত মিছিল করতে পারেনি আমরা কমিটির বিরুদ্ধে অনাস্থা মিছিল করব।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন কমিটি ছিল না তাই পদপ্রত্যাশীদের সংখ্যা বেশি। সবাইকে খুশি রাখা সম্ভব নয় তাই কিছুটা অসন্তোষ থাকতে পারে।

প্রসঙ্গত  ২০০১ সালে সম্মেলনের মাধ্যমে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। ২০০৫ সালে ছাত্রদল সভাপতি রাজু আহমদ স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান যুক্তরাজ্যে। এরপর দলের সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেয়ে বিএনপির রাজনীতিতে ছড়িয়ে পড়েন। বর্তমানে তিনি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। এরপর থেকে  উপজেলা কমিটি না থাকায় হয়নি পৌর ও কলেজ কমিটি।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top