logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. হত্যা মামলার আসামি পলায়ন, ৫ পুলিশ প্রত্যাহার

হত্যা মামলার আসামি পলায়ন, ৫ পুলিশ প্রত্যাহার

প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২০, ১:০৮:০৪

সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে আনা খুনের মামলার আসামি পলায়নের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কার অবহেলায় কীভাবে আসামি আদালত থেকে পালিয়েছে- বিষয়টি তদন্ত করে দ্রুত পুলিশ সুপার বরাবর তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীকে প্রধান করে এবং ডিআইও আনোয়ার হোসেন মৃধা ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আহমেদকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কর্তব্যে অবহেলার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা ২ জন এটিএসআই ও তিন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

তিনি বলেন, ঘটনাটি তদন্তের জন্য বৃহস্পতিবার তিন সদস্যের  তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। তাদের দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার বলেন, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জেলার দোয়ারা উপজেলায় ২০১৭ সালের ১৩ জুন স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামি নিহতের স্বামী ইকবাল হোসেনকে গত বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা কারাগার আদালতে হাজির করার জন্য কোর্টে নিয়ে আসা হয়।  কিন্তু সেখান থেকে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিনের কোনো এক সময় আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় ইকবাল। সন্ধ্যার পর ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে। সন্ধ্যার পর আদালত থেকে অন্য আসামিদের ফিরিয়ে দেয়া হলেও ইকবাল হোসেনকে ফেরত দেয়া হয়নি। ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে জেল সুপার বিষয়টি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত করেন। পলায়নকৃত হত্যা মামলার আসামি ইকবাল হোসেন (৩৫) জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজিরা দেয়ার আগে অথবা পরে কোনো একসময় ইকবাল হোসেন নামে ওই আসামি পালিয়ে গেছে। পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানান, জেলা পুলিশ সুপার ও জেল সুপার আদালতে হাজিরা দেয়ার সময় আসামি পলায়নের খবর তাকে জানিয়েছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top