logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. কোরিয়ায় মিনু অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মামুন

কোরিয়ায় মিনু অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মামুন

প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২০, ৫:১০:৫১

অধিকার কর্মী ও চলচ্চিত্র পরিচালক শেখ আল মামুন দক্ষিণ কোরিয়ায় প্রথম মিনু মেমোরিয়াল অ্যাওয়ার্ড জিতলেন।

কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দেশটিতে থাকা অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় দীর্ঘ দিনের অবদানের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রয়াত অভিবাসী শ্রমিক ও অধিকারকর্মী মিনোদ মোক্তানের জীবন ও কর্মের স্মরণে তার সমর্থকেরা এ পুরস্কার প্রবর্তন করেছেন। মিনু ছিল তার কোরিয়ান নাম।

৪৫ বছরের মামুন ১৯৯২ সালে দক্ষিণ কোরিয়ায় পা রাখেন। প্রথমে গিয়ংগি প্রদেশের নামাংজুতে একটি আসবাব কারখানায় কাজ নেন। কিন্তু কাজের পরিবেশ না থাকা ও প্রবাসী শ্রমিকদের প্রতি ব্যাপক বৈষম্যের কারণে তিনি সরব হন।

২০০১ সাল থেকে বিভিন্ন শ্রম অধিকার কর্মকাণ্ডে জড়িত হন মামুন। ২০১৩ সালে কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন (কেসিটিইউ)-এর অধীনে অভিবাসী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য হিসেবে নিয়োগ পান।

কোরিয়ান টাইমসকে তিনি বলেন, “এ পুরস্কার কেবল আমার জন্য নয়, আমার সহকর্মীদের জন্যও অনুপ্রেরণা হবে। আশা করি পুরস্কারটি কোরিয়ানদের মধ্যে এমনকি যারা অভিবাসী শ্রমিকদের ইস্যুর সঙ্গে খুব বেশি পরিচিত না তাদের মাঝে আরও পরিচিতি পাবে।”

সহকর্মী ও পরিবারের প্রতি এ অর্জন উৎসর্গ করেছেন বলে জানান মামুন।

এশিয়া মিডিয়া কালচার ফ্যাক্টরি (এএমসি ফ্যাক্টরি)-র অধীনে দশের বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন মামুন। ২০১৩ সালে থেকে তিনি এ সব প্রামাণ্যচিত্রের সঙ্গে যুক্ত। যেখানে অভিবাসী শ্রমিকদের কথা ওঠে এসেছে।

তিনি বলেন, চলচ্চিত্রের গল্পের মাধ্যমে কার্যকরভাবে বার্তা বিশ্ববাসীর সামনে ‍তুলে ধরা যায়। শুধু অভিবাসী শ্রমিকই নয়, মানবাধিকার নিয়ে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা আছে আমাদের।

শেখ আল মামুনের সাম্প্রতিক ছবি ‘অ্যাওয়েটিং’। যেখানে ওঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও কোরিয়ার যুদ্ধে যৌন দাসত্বের শিকার হওয়া মানুষের গল্প। ২০২১ সালের জানুয়ারিতে ডাকার ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে।

প্রবাস এর আরও খবর
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top