logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লেবার পার্টি থেকে বরখাস্ত জেরেমি করবিন

লেবার পার্টি থেকে বরখাস্ত জেরেমি করবিন

প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২০, ৩:০৯:০৬

যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সাবেক নেতা জেরেমি করবিনকে।

করবিনের আমলে ইহুদিবিদ্বেষ নিয়ে মানবাধিকার কমিশনের তীব্র সমালোচনামূলক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর করবিন তা প্রত্যাখ্যান করে যেসব মন্তব্য করেছেন তার জেরে তাকে দল থেকে সরানো হল।

যুক্তরাজ্যের ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের (ইএইচআরসি) দীর্ঘপ্রতিক্ষীত ওই প্রতিবেদনে বলা হয়েছে, করবিন লেবার পার্টির দায়িত্বে থাকার সময় তার দল ইহুদিদের বিরুদ্ধে হয়রানি এবং বৈষম্য ঠেকাতে ব্যর্থ হয়ে সমতা আইন (ইকুয়ালিটি অ্যাক্ট) ভঙ্গ করেছে।

বিবিসি জানায়, তিনটি ক্ষেত্রে লেবার পার্টি আইন ভঙ্গ করেছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে:* ইহুদি বিদ্বেষের অভিযোগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে।* এ ধরনের অভিযোগের বিষয়টি যারা দেখভাল করেন তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি এবং * হয়রানির ঘটনা ঘটেছে।

করবিনের নেতৃত্বে ইহুদিবিদ্বেষ রোধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি এবং করবিন এই বিদ্বেষ দূর করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে ইএইচআরসি প্রতিবেদনে।

করবিন সঙ্গে সঙ্গেই এ প্রতিবেদন গ্রহণযোগ্য নয় বলে তা প্রত্যাখ্যান করেছেন এবং তিনি ইহুদি বিদ্বেষের ক্যান্সার নির্মূল করার চেষ্টা করেছেন বলেও জোর গলায় দাবি করেছেন।

করবিনের আরও দাবি, তিনি ইহুদিবিদ্বেষের নিন্দা করেছিলেন। তবে তার নেত্বেত্বের সময় লেবার পার্টিতে যে মাত্রায় ইহুদিবিদ্বেষ ছিল রাজনৈতিক ফায়দা নিতে বিরোধীরা তা নাটকীয়ভাবে অনেক বাড়িয়ে দেখিয়েছিল।

পার্টিতে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংস্কার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন করবিন।

তার এইসব মন্তব্যের কঠোর সমালোচনা হয়েছে দলের ভেতরেই। করবিনকে সাময়িক বরখাস্ত করেছেন লেবার দলের বর্তমান নেতা স্টারমার। মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে এক মন্তব্যে স্টারমার বলেন, “লেবার পার্টির জন্য এ এক লজ্জার দিন।” গত এপ্রিলে লেবার নেতা হন স্টারমার।

লেবার পার্টি পরবর্তীতে এক বিবিৃতিতে বলেছে, “আজ করবিন যেসব মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে এবং সেইসঙ্গে তিনি তা প্রত্যাহার করে নিতে না পারার কারণে লেবার পার্টি তাকে সাময়িক বরখাস্ত করেছে।”

ওদিকে, করবিন বরখাস্তের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোরভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top