logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে দুই চা শ্রমিকের মৃত্যু

কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে দুই চা শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২০, ১২:৩২:৩৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই চা শ্রমিক মারা গেছেন।

শুক্রবার বেলা ২টায় উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা ঘটনার ৩ ঘণ্টা পর বিকেল ৫টায় দুই চা শ্রমিকের মৃত দেহ উদ্ধার করে।

নিহত দুই চা শ্রমিক হলেন- মোহন বাউরির ছেলে দুর্গা চরণ বাউরি (২৫) ও রাবন বাউরির ছেলে রাজু বাউরি (২৫)।

চা শ্রমিকরা জানান, বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে শুক্রবার সকালে দুইটি ছাগল পড়ে যায়। পড়ে যাওয়া ছাগল উদ্ধারে দুর্গা চরণ বাউরি ট্যাংকের নিচে নামেন। অনেকক্ষণ হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে দুর্গাকে উদ্ধার করতে গিয়ে রাজু বাউরি নিচে নেমে আর উঠে আসতে পারেনি। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুজনই সেফটি ট্যাংকির মধ্যেই মারা যায়।

খবর পেয়ে চা বাগান ব্যবস্থাপকেরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, কুলাউড়া থানা ও কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলকে অবহিত করেন। পরে কমলগঞ্জের ফায়ার সার্ভিস দলের সদস্যরা বিকেল ৪টায় ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। দুর্গা পূজার আগেই বাগানের দুই চা শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

নাম প্রকাশ না করে চাতলাপুর চা বাগানের একজন ব্যবস্থাপক জানান, এ ঘটনার পর প্রাথমিকভাবে চা শ্রমিকরা উদ্ধারের চেষ্টা করেছিল। আরও দু’জন শ্রমিক সেফটি ট্যাংকে নামতে গিয়ে মাঝপথ থেকে ফিরে আসে। তারপরই ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলকে খবরটি জানানো হয়।

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলের কর্মকর্তা আব্দুল কাদির জানান, ঘটনার খবর পেয়ে তারা দূত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছেন।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

সর্বশেষ সংবাদ
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top