logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. শাস্তি মৃত্যুদণ্ড করলে ধর্ষণ অনেক কমে যাবে: অ্যাটর্নি জেনারেল

শাস্তি মৃত্যুদণ্ড করলে ধর্ষণ অনেক কমে যাবে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২০, ১০:৫২:৫২

শাস্তি মৃত্যুদণ্ড করলে ধর্ষণ অনেক কমে যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর রবিবার প্রথম কর্মদিবসে তার কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, ‘আমার মনে হয়, যারা এ ধরনের (ধর্ষণ) অপরাধ করে, এর শাস্তি  মৃত্যুদণ্ড করলে তারা সাবধান হবে। এ অপরাধ করতে তারা তখন অনেকবার ভাববে। সরকারের এই উদ্যোগটা যখন আইনে পরিণত হবে, তখন এ ধরনের অপরাধ অনেকখানি কমে যাবে।’

সহকর্মীদের সঙ্গে বসে বিচারাধীন নারী ও শিশু নির্যাতন আইনের মামলা সচল করতে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

এক প্রশ্নে এ এম আমিন উদ্দিন বলেন, ‘বিচার বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মামলা জট কমানো। অনেক মামলা জট হয়ে আছে। এই জট কমানো হচ্ছে বিচার বিভাগে আমার প্রধান চ্যালেঞ্জ। প্রধান বিচারপতিকে অনুরোধ করব, যেসব পুরনো মামলা রয়েছে, সেগুলো নিষ্পত্তি করতে বেঞ্চগুলোকে যেন বিশেষ নির্দেশনা দেন।’

তাছাড়া বিভিন্ন জেলায় যেসব বিচারাধীন মামলা স্থগিত হয়ে আছে সেগুলোর দ্রুত শুনানির উদ্যোগ নিতে পাবলিক প্রসিকিউটদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি।

এ এম আমিন উদ্দিন বলেন, ‘অনিয়ম-দুর্নীতি বন্ধে আমি আপনাদের (গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। আপনারা যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে দুর্নীতি বন্ধ করা অনেক সহজ হবে। যে কোনো দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করব।

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘উনারা হয়ত অনেক দিন কাজ করেছেন, ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হয়ত আর থাকছেন না। আমার সঙ্গে উনাদের কথা হয়নি। এখন সরকার যদি তাদের পদত্যাপত্র গ্রহণ করে, তাহলে সরকার অবশ্যই আরো দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে।’

জাতীয় এর আরও খবর
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা

প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা

তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

সর্বশেষ সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top