logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন শনিবার

জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন শনিবার


প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২০, ১:৫৭:৫৮

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর, শনিবার । নির্বাচনকে সামনে রেখে পৌর শহরের প্রতিটি এলাকা  পোষ্টার-লিফলেটে আর ব্যানারে ছেয়ে গেছে । নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কে হচ্ছেন আগামী দিনের পৌর মেয়র এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। উপ-নির্বাচনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ জনই যুক্তরাজ্য প্রবাসী।

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর নির্বাচনে সব সময় প্রার্থীদের পক্ষে প্রবাসীরা দেশে এসে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করলেও এবার স্বল্প সময়ে নির্বাচন হওয়ায় কোন প্রার্থীর পক্ষে প্রবাসীরা প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা যায়নি। তবে, স্ব-স্ব দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তাদের স্বজনরা প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, এ উপ-নির্বাচনটি হচ্ছে প্রার্থীদের চ্যালেঞ্জিং নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী অথবা বিএনপির প্রার্থীর জন্য হবে আগামী পৌরসভা নির্বাচনের ভাগ্য নির্ধারন। ভোটারদের মধ্যে কোন উৎসাহ উদ্দীপনা না থাকলেও প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

উপ-নির্বাচনে মেয়র পদে জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভুইয়া (নৌকা), যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি মনোনীত প্রার্থী মো: রাজু আহমদ (ধানের শীষ), জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র হাজি আব্দুল মনাফের পুত্র, যুক্তরাজ্য প্রবাসী স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম (জগ) ও সাবেক কৃতি ফুটবলার স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারদের অনেকেই জানান, জগন্নাথপুর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা সাবেক কয়েকবারের সফল মেয়র ছিলেন আলহাজ্ব আবদুল মনাফ। পৌর এলাকার উন্নয়নে মেয়র আবদুল মনাফের রয়েছে অনেক অবদান। নির্বাচনে প্রয়াত মেয়র আবদুল মনাফের ব্যক্তি ইমেজ ও জনপ্রিয়তার প্রভাব পড়তে পারে। তাই সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হুসাইন সেলিমকে আবেগের বসে অনেকে ভোট দিতে পারেন।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম তার পিতা জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে তাকে উপ-নির্বাচনে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, আমার পিতার স্বপ্ন ছিল জগন্নাথপুর পৌরসভাকে সিলেট বিভাগের মধ্যে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করা। আপনারা আমাকে আগামী ১০ অক্টোবরের নির্বাচনের মাধ্যমে বিজয়ী করলে আমার পিতার স্বপ্ন বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার প্রথম সফল চেয়ারম্যান ও ৫ বারের ইউপি চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ছেলে হচ্ছেন মিজানুর রশীদ ভূইয়া। জগন্নাথপুর পৌর এলাকার উন্নয়নে হারুনুর রশীদ হিরণ মিয়ার অনেক অবদান রয়েছে। নির্বাচনে হারুনুর রশীদ হিরন মিয়ার প্রিয়জনরা তাঁর ছেলের জন্য কাজ করছেন। সেই সাথে রয়েছে পারিবারিক ইমেজ-প্রভাব, মাঠে রয়েছেন দলীয় নেতাকর্মীরা, আত্মীয়স্বজন ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা। সব মিলিয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন মিজানুর রশীদ ভূইয়া।

জগন্নাথপুর গ্রামের বাসিন্দা রাজু আহমদ বিগত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয়েছেন। যে কারণে রাজু আহমদের জনপ্রিয়তা কিন্তু কম নয়। তবে, পারিবারিক ও ব্যক্তি ইমেজে এগিয়ে রয়েছেন আবিবুল বারী আয়হানও।

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ১১টি ভোট কেন্দ্রে মোট ২৮হাজার ৫শ’ ৫৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ’ ৩৮ জন ও মহিলা ১৪ হাজার ২শ’ ২১ জন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মুজিবুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারী জগন্নাথপুর পৌর মেয়র আলহাজ্ব আবদুল মনাফ মৃত্যুবরণ করলে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ২৯ মার্চ ভোট গ্রহণের কথা থাকলেও  করোনাভাইরাসের কারণে নির্বাচন স্থগিত করে দেন নির্বাচন কমিশন। পরে ১০ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top