logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. মসজিদটি নির্মাণের অনুমতি দিয়েছিল কিনা তদন্ত করে দেখা হবে: প্রধানমন্ত্রী

মসজিদটি নির্মাণের অনুমতি দিয়েছিল কিনা তদন্ত করে দেখা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২:৫৫:০৩

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস পাইপলাইনের ওপর মসজিদ নির্মাণে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে।

রবিবার জাতীয় সংসদ অধিবেশনে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছেন, নমুনা সংগ্রহ করেছেন। এ ঘটনা কেন এবং কীভাবে ঘটল সেটার তদন্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের সঙ্গে আমার সকাল-বিকেল মোবাইলে যোগাযোগ হচ্ছে। তাদের অবস্থা জানাচ্ছেন। একে একে এখন পর্যন্ত অনেকজন মারা গেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘অনেকেরই পোড়ার ধরন অনেক খারাপ পর্যায়ে। তার পরও সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আল্লাহ যদি এদের জীবনটা দিয়ে দেন।’

এ সময় তিনি বলেন, ‘মসজিদটিতে ছয়টি এসি লাগানো ছিল। আবার গ্যাসের লাইনের ওপরেই নাকি মসজিদটির নির্মাণ। সাধারণত যেখানে কোনো গ্যাসের পাইপলাইন থাকে, সেখানে কোনো নির্মাণকাজ হয় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না কর্তৃপক্ষ এটার পারমিশন (অনুমতি) দিয়েছে কিনা। এই পারমিশন তো দিতে পারে না, দেওয়া উচিত না। কারণ এটা সবসময় আশঙ্কাজনক থাকে। সেটাই এখন তদন্ত করে দেখা হবে।’

তিনি বলেন, ‘অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে, একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে। ইতোমধ্যে বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি খুঁজে বের করতে বলেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘সারা বাংলাদেশের মসজিদগুলোতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছেমতো এয়ারকন্ডিশন লাগাচ্ছে বা যেখানে-সেখানে একটা মসজিদ গড়ে তুলছে, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করার মতো জায়গা কিনা বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি এবং নকশা মেনে করা হয়েছে কিনা সে বিষয়গুলো দেখা একান্ত প্রয়োজন। অন্যথায় এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।’

এদিকে, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই শিশু রয়েছে। দগ্ধ বাকি ১৩ জনের অবস্থাও সংকটাপন্ন।

জাতীয় এর আরও খবর
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top