logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন


প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৩:৫৪:৪৪

চলাচলের অনুপযোগী হয়ে পড়া বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে গাছ-অবৈধ স্থাপনা বহাল রেখে চলমান সড়ক প্রসস্থকরণ ও সংস্কার কাজ বন্ধ থাকার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া সেতুর উপর ‘উপজেলাবাসী ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে উপজেলা মানবাধিকার কমিশন।

মানববন্ধনে কর্মসূচিতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা এ কে আজাদ খান বলেন, আগামী দুই মাসের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মধ্যে থাকা গাছ কর্তন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে এবং সড়ক প্রসস্থকরণ ও সংস্কারের চলমান উন্নয়ন কাজ দৃশ্যমান না হলে সর্বস্তরের উপজেলাবাসীকে সাথে নিয়ে বাসিয়া সেতুর উপর আমরণ অনশন কর্মসূচী পালন করা হবে।

সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-সিংগেরকাছ-লামা টুকেরবাজার-লামাকাজী বাস শ্রমিক সমিতির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ফজর আলী বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বন্ধ থাকা চলমান প্রসস্থকরণ ও সংস্কারের উন্নয়ন কাজ শুরু না হলে এবং সড়ক চলাচলের উপযোগী করে দেওয়া না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করবেন পরিবহন শ্রমিকরা।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক ছাড়াও উপজেলার সকল সড়কসহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করার এবং দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় উন্নয়ন বঞ্চিত উপজেলার ‘দশঘর ও দেওকলস’ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এস এ সাজুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংস্থার যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ধন মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম দুলাল, বিশ্বনাথ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আবদুল আলিম মাছুম, পল্লী ফোরামের চেয়ারম্যান আলী আনহার সাহান, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা বাবুল মিয়া, সংগঠক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা সাজিদুর রহমান, মাহফুজুর রহমান সালমান।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্বনাথ মানবাধিকার কমিশনের সভাপতি শাহীন আহমদ, সহ সভাপতি এখলাছুর আহমদ, সদস্য নাসির আহমদ, শ্রমিক নেতা মতছির আলী, আবদুল হাকিম, শানুর হোসেন, সংগঠক দিলোয়ার হোসেন সজিব, জাকির হোসেন, মাজহারুল ইসলাম, সুয়েব আহমদ, নূরুল ইসলাস, মোসাদ্দিক আলী, আনহার মিয়া, অপু আহমদ, মুজিবুর রহমান, রুবেল মিয়া, হেলাল আহমদ, আরব আলী, লুৎফুর রহমান, ফয়ছল ইসলাম, আবদুল মুমিন, জাহাঙ্গীর আলম, এমরান আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

সিলেট এর আরও খবর
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন</span> <br> ৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top