logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. পূর্ণ নয়, ভারপ্রাপ্ত দায়িত্বে স্বাস্থ্য ডিজি বাসার!

পূর্ণ নয়, ভারপ্রাপ্ত দায়িত্বে স্বাস্থ্য ডিজি বাসার!

প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২০, ২:১৫:০৬

নানা আলোচনা সমালোচনার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের পদত্যাগের পর গত ২৩ জুলাই নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রজ্ঞাপনে ডিজি পদে নিয়োগ দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে।

দুই সপ্তাহ পর রবিবার সেই প্রজ্ঞাপন আবার নতুন করে প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। এতে অধ্যাপক বাসারকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে তারিখ ২৩ জুলাই ২০২০ লেখা আছে। তবে একেবারে নিচে উপ-সচিবের স্বাক্ষরের সঙ্গে রবিবার ৯ আগস্ট ২০২০ তারিখ দেওয়া আছে।

প্রসঙ্গত, দেশে করোনা মোকাবিলায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে শুরু থেকেই সম্পর্কের টানাপড়েন চলছে। দূরত্ব তৈরি হয়েছে এই দুই বিভাগের মধ্যে।

একদিকে যেমন অধিদপ্তরকে না জানিয়েই মন্ত্রণালয় নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে; আবার অনেকক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীকেও অনেক কিছু জানানো হচ্ছে না। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকেও বিভিন্ন সময় প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। বেশকিছু সিদ্ধান্ত চিকিৎসকদের বিপক্ষে যাওয়ায় চিকিৎসকরাও ক্ষুব্ধ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওপর।

সর্বশেষ ঈদের দুই দিন আগে ও গত এক সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি হওয়া তিনটি পরিপত্রকে কেন্দ্র করে এই অস্থিরতা আরও বেড়েছে। এর মধ্যে কভিড হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসিক সুবিধা ও ডিউটির সময়সীমাসহ বেশকিছু সিদ্ধান্তে পরিবর্তন আসায় ভীষণ ক্ষুব্ধ এখন চিকিৎসকরা।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্টই বলছে, এখানে তাদের কোনো হাত নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

এরপরই গত সপ্তাহে জারি হওয়া সরকারি-বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেক পরিপত্রে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে।

রবিবার বিএমএর সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব বলেছেন, অভিযান চলবে, তবে অভিযানের সিদ্ধান্ত নেবে এ জন্য গঠিত টাস্কফোর্স। পরে অন্য এক অনুষ্ঠানে ‘হাসপাতালে কেন অভিযান চলবে’এমন বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এমনকি আগামী ২৩ আগস্টের মধ্যে নিবন্ধন না নিলে এর পরে অনিবন্ধিত হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একমত হতে পারেননি অধিদপ্তরের কর্মকর্তারা।

এসব টানাপোড়েনের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে পূর্ণ দায়িত্ব থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে নতুন প্রজ্ঞাপন আসলো।

জাতীয় এর আরও খবর
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে

ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান

নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top