logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প


প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২০, ১২:৫৫:১৪

ব্রিটেনে বাংলা‌দেশি‌দের মূল ব‌্যবসা এখ‌নও রেস্টুরেন্ট। দেশ‌টি‌তে বসবাসরত বাংলা‌দেশিদের মধ্যে প্রায় চার লাখই এই সেক্টরে সম্পৃক্ত। তবে, করোনা মহামারির মধ্যে দেশটির প্রায় সব এলাকার রেস্টুরেন্টেই তৈরি হয়েছে বিপর্যয়কর পরিস্থিতি। এই খা‌তের উদ্যোক্তাদের সংগঠন ব‌াংলা‌দেশ ক‌্যাটারার্স এ‌সোসি‌য়েশনসহ সংশ্লিষ্ট কর্মীরা বলছেন, গত দেড় দশক ধরে নানা চ্যালেঞ্জের মুখে টিকে থাকলেও মহামারির কালে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।

ব্রিটেনে বাংলাদেশিদের সবচেয়ে পুরনো ব্যবসা রেস্টুরেন্ট শিল্প। গত কয়েক প্রজন্ম ধরে দেশটিতে ভারতীয় খাবার জনপ্রিয় করে তোলার মূল কারিগর তারাই। শুন্য দশক অবধি এই সেক্টরের শীর্ষস্থানের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশিদের হাতে। তবে গত দেড় দশকে জৌলুস হারিয়েছে বাংলাদেশিদের সেই নিয়ন্ত্রণ। দিনে দিনে খাবা‌রের মান ও দামে টা‌র্কিসসহ অন‌্যান‌্য খাবা‌রের সা‌থে প্রতি‌যোগীতায় জৌলুস হারালেও কোনও রকমে টিকে থাকতে হয়েছে তাদের। এর মধ্যে বাড়তি দুর্গতি বয়ে এনেছে করোনা মহামারি।

দেড় দশক আগে রেস্টু‌রেন্ট সেক্ট‌রে মন্দা শুরু হ‌লেও বাংলা‌দেশি‌দের অপেক্ষাকৃত প্রবীণ এক‌টি প্রজন্ম মাঝবয়‌সে পেশা প‌রিবর্তনের ঝুঁকি না এই সেক্টরে টি‌কে থাকবার চেষ্টা করছি‌লেন। মা‌লিক, শেফ, কর্মী সবারই এ টিকে থাকার লড়াইটা ক‌রোনার প্রভা‌ব পর্যদুস্থ ক‌রে তু‌লে‌ছে।

ব্রিটে‌নের ক্বারী ক‌্যা‌পিটাল হিসেবে খ‌্যাত লন্ড‌নের ব্রিক‌লেই‌নের বাংলা টাউন। ১৯৭৪ সা‌লে এখানকার ক্লিফটন রেস্টু‌রে‌ন্টের মাধ‌্যমে যাত্রা শুরু এখানকার বাংলা‌দেশি রে‌স্তোরা শি‌ল্পের। এখন গত ক‌য়েক বছর ধ‌রে ব্রিক‌লেইন জু‌ড়ে কেবল বাংলা‌দেশি রেস্টু‌রেন্টগু‌লোর বন্ধ হবার হি‌ড়িক।

রেস্টু‌রেন্ট সেক্ট‌রে ক‌রোনাজ‌নিত ভয়াবহ মন্দা কাটা‌তে ব্রিটিশ সরকার ব্রিটেনজু‌ড়ে ‘ইট আউট হেল্প আউট’ নামে বিশেষ অফার চালু করে। এতে গত ৩ আগস্ট থেকে রেস্টুরেন্টে গি‌য়ে খে‌লে পঞ্চাশ শতাংশ ডিসকাউ‌ন্টের অফার দেওয়া হয়। সরকার প্রতি ক্রেতা‌পিছু ৫০ শতাংশ ভর্তু‌কি দি‌য়ে সেক্টর‌টিকে টি‌কি‌য়ে রাখ‌তে মাসব‌্যাপী উদ্যোগ নেয়। কিন্তু,এ অফা‌রের পরও গত তিন দি‌নে গ্রাহক‌দের ভীড়ের পুর‌নো চিত্র চো‌খে প‌ড়ে‌নি রেস্টুরেন্টগু‌লো‌তে।

ব্রিটে‌নে খাবার ঘ‌রে ডে‌লিভা‌রি খা‌তে জাস্ট ইট, উবার ইটস, ডে‌লিভারলুসহ বি‌ভিন্ন বহুজা‌তিক অনলাইন কোম্পানিতে খাবার ডে‌লিভারির কাজ করেন প্রায় লাখখা‌নেক বাংলা‌দেশি।

ব্রিটিশ বাংলাদেশি সাইদুল ইস‌লাম গত তিন বছর ধ‌রে কাজ কর‌ছেন এ সেক্ট‌রে। তি‌নি ব‌লেন,  ‘আমরা ম‌নে ক‌রে‌ছিলাম, ৫০ শতাংশ ডিসকাউ‌ন্টের অফারটি চালুর পর ডে‌লিভারি খা‌তে চাপ কম‌বে, মানু‌ষের ভীড় বাড়বে রেস্টুরেন্ট। কিন্তু কার্যত তা হয়নি।’

লন্ড‌নের কা‌রি ক‌্যা‌পি‌টাল খ‌্যাত বাঙালীপাড়ার ব্রিক‌লে‌নে শুক্রবার বি‌কে‌লে ঘু‌রে দেখা যায়, বাংলা‌দেশি রেস্টুরেন্টগু‌লো কার্যত ক্রেতাশুন‌্য। এগুলোর ব‌্যাবস্থাপনা ও অভ‌্যর্থন‌ার দা‌য়িত্বরত‌দের ক্রেতাদের আশায় বাই‌রে দা‌ড়ি‌য়ে থাক‌তে দেখা গে‌ছে।

আবার রেস্টু‌রেন্ট মা‌লিক‌দের ব‌্যবসায় বিপুল লোকসা‌নের খ‌তিয়া‌নের উল্টো দৃশ‌্যও র‌য়ে‌ছে কমিউনিটিতে। ওল্ডহাম শহ‌রের একটি রেস্টুরেন্টে ক‌রোন‌ার সম‌য়ে কাজ ক‌রে‌ছেন মো. জামাল হো‌সেন।

মৌলভীবাজার জেলা ছাত্রলী‌গের সা‌বেক এই নেতা ব‌লেন, ‘ক‌রোনার শুরু থে‌কে কা‌জে না গে‌লেও ব্রিটে‌নের কাগজপ‌ত্র আছে এমন কর্মী‌দের সরকার আশি শতাংশ বেতন দি‌য়ে‌ছে। বাংলা‌দেশি সব কর্মী রেস্টুরেন্টে কাজ ক‌রে‌ছেন। আমি নিজেই সেই টাকা নি‌য়ে নয়-ছ‌য়ের শিকার হ‌য়ে‌ছি।
যুক্তরাজ‌্য বিএন‌পির সা‌বেক সহ-সভাপতি মোঃ আক্তার হো‌সেন ব্রিটে‌নের বি‌ভিন্ন শহ‌রে পাচঁ‌টি রেস্টু‌রে‌ন্টের মা‌লিক। তি‌নি শ‌নিবার ব‌লেন, ‘ক‌রোনায় রেস্টুরেন্ট ব‌্যবসা ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে সেটা ঠিক। ত‌বে সবাই ক্ষতিগ্রস্থ হন‌নি। ঘন বস‌তি‌ বিহীন পর্যটন এলাকা‌তে যারা ব‌্যবসা কর‌তেন তারাই ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছেন সব‌চেয়ে বে‌শি। আমার দু‌টি রেস্টুরেন্ট নর্থ ও‌য়েল‌সে। ইংল‌্যান্ড এবং ও‌য়েল‌সে ক‌রোনার গাইডলাইন ভিন্ন। ইংল‌্যান্ডের এক মাস পর এ মা‌সের শুরু থে‌কে আমরা রেস্টুরেন্ট রেষ্ট‌ু‌রেন্ট খোলার অনুম‌তি পে‌য়েছি। ক‌রোনার কার‌নে নয় ব‌্যবস্থাপনায় দক্ষতার অভাব, খাবারের দাম অন‌ুযায়ী মান প্রতি‌যোগিতার বাজা‌রে অনেকে টিকে থাকতে পারছেন না। একের পর এক বাংলাদেশি রেস্টুরেন্ট বন্ধ হবার মূল কারণ এটাই।’

ইউ কে এর আরও খবর
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top