logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক, চীনের সঙ্গে অর্থনৈতিক: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক, চীনের সঙ্গে অর্থনৈতিক: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০, ১:৪০:৪৪

চীনের দেওয়া পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে অর্থনৈতিক।

শনিবার সকালে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ভারত এবং পাকিস্তান দুটি দেশই অন্য দেশের সঙ্গে যৌথভাবে গবেষণামূলক কাজ শুরু করেছে। সেখানে আমরা কারও সঙ্গে কাজ শুরু করতে পারলাম না এটা দুঃখজনক। আমরা ভ্যাকসিন পেতে টাকা দিয়ে রেখেছি।’

তিনি বলেন, চীন বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। চীন ৮ হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশকে দিয়েছে। এটা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি। এটাকে নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সমুদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বড় ধরনের সব সমস্যা দূর হয়েছে। ছোট কিছু সমস্যা ঝুলে আছে। ঠিক হয়ে যাবে।

‘মনে রাখবেন ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক’ যোগ করেন তিনি।

মোমেন বলেন, ‘ভারত-চীনের গণ্ডগোল এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নয়। আগামী বছর আমরা ভারতকে নিয়ে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করবো। কেননা আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির এখনো যারা জীবিত আছে, তাদের মধ্যে দুজনের সন্ধান মিলেছে। একজন আমেরিকা এবং একজন কানাডা আছে। মুজিববর্ষে এই দুই খুনির একজনকে এ বছরই দেশে আনার জোর প্রক্রিয়া চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যাদের আনতে পারছি না সেক্ষেত্রে দূতাবাসগুলোকে বলেছি- অন্তত মাসে একবার লোকজন নিয়ে ওই সব খুনির বাসার সামনে গিয়ে অবস্থান করতে, যেন তারা জনগণের কাছে ধিকৃত হয়। ’

এর আগে শুক্রবার রাত ৯টায় পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুর সার্কিট হাউস পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান তাকে ফুল দিয়ে বরণ করেন। শনিবার সকালে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন।

জাতীয় এর আরও খবর
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা

প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা

তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

সর্বশেষ সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top