logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ১৪ আগস্ট হইচই এ মুক্তি পাবে ‘ডিটেকটিভ’

১৪ আগস্ট হইচই এ মুক্তি পাবে ‘ডিটেকটিভ’

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২০, ১১:১৫:৫০

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘ডিটেকটিভ’ সিনেমাটি মুক্তি দেয়ার মধ্য দিয়ে হইচই এ ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ক্যাটাগরি সংযোজিত হলো। এখন থেকে হইচই সাবস্ক্রাইবাররা সরাসরি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাওয়া নতুন বাণিজ্যিক সিনেমা উপভোগ করতে পারবে। ৪ আগস্ট সকালে সোশ্যাল মিডিয়ায় ‘ডিটেকটিভ’ সিনেমার পাঁচটি শীর্ষ চরিত্রের পোস্টার এবং বিকেলে ট্রেইলার প্রকাশ করার মাধ্যমে হইচই এই যুগান্তকারী পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ১৪ আগস্ট হইচই-এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
‘ডিটেকটিভ’ এর প্রথমে সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সিনেপ্লেক্সগুলো বন্ধ থাকায় সিনেমাটির মুক্তির জন্য ডিজিটাল মাধ্যম হইচই-কে বেছে নিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। পূর্ব ভারতের সর্ববৃহৎ বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান এসভিএফ এর এটিই প্রথম ডিরেক্ট-টু-ডিজিটাল রিলিজ।

‘ডিটেকটিভ’ সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে শীর্ষ চরিত্রে আছেন ইশা সাহা, সাহেব ভট্টাচার্য, অম্বরিশ ভট্টাচার্য ও তৃণা সাহা। অনির্বাণ ভট্টাচার্য বিগত বছরে তার বৈচিত্র্যময় চরিত্র বাছাই ও চরিত্রগুলোর সার্থক রুপায়নের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন। পশ্চিম বাংলার তরুণ এই অভিনেতা বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়।

এসভিএফ-এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মহেন্দ্র সোনি জানান– তারা হইচই এ ‘ডিটেকটিভ’ সিনেমাটির ডিজিটাল রিলিজ ও ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনেমাটিকে বড় পরিসরে সিনেপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়াই তাদের প্রাথমিক পরিকল্পনা ছিল, কিন্তু প্যান্ডেমিকের কারণেই এই ডিজিটাল রিলিজ করতে হচ্ছে। এর জন্য তারা হইচইকে বেছে নিয়েছেন।’

এ বিষয়ে হইচই এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু মোহতা বলেন, ‘হইচই এখন পর্যন্ত বিভিন্ন ব্লকবাস্টার সিনেমাসহ অনেক সিনেমার ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার করেছে। এবার ‘হইচই প্রেজেন্টস্ ফার্স্ট ডে ফার্স্ট শো’এর মাধ্যমে আমরা স্বতন্ত্রভাবে এ বছরের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘ডিটেকটিভ’ এর ওয়ার্ল্ড রিলিজ করতে যাচ্ছি। বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য এটি একটি নতুন দিগন্তের উন্মোচন বলে আমরা মনে করি।’

হইচই বাংলাদেশের ব্যবসায়িক প্রধান সাকিব আর খান নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ থেকেও সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপভোগ করা যাবে।

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মন্দাকালে সিনেমার ডিরেক্ট-টু-ডিজিটাল রিলিজ নতুন কোন সম্ভাবনার দুয়ার খুলে দেয় কিনা, সেটাই এখন বিবেচ্য বিষয়।

‘ডিটেকটিভ’এর ট্রেইলারটি এই লিংক এ পাওয়া যাবেঃ bit.ly/Detective_Trailer ওয়েবসাইট: https://www.hoichoi.tv অ্যান্ড্রয়েড: https://play.google.com/store/apps/details?id=com.viewlift.hoichoi আইওএস: https://itunes.apple.com/in/app/hoichoi/id1188755540

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top