logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২০, ৩:২২:১১

জাতীয় সংসদের যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ভোটের এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলের ওপরও আরোপ করা হয়েছে বিধি-নিষেধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ইতোমধ্যে নির্বাচন এলাকায় অবস্থান নিয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।

ভোটের কারণে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কায় কমিশনের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান ইতোমধ্যে ভোট বর্জন করছে বিএনপি। তবে বিএনপির প্রার্থীদ্বয়ের মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং তারা প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে নির্বাচন বর্জন করায় ব্যালট পেপারে তাদের নাম ও প্রতীক রাখা হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে ভোটগ্রহণ করায় মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক না পরলে কাউকেই ভোট দিতে দেবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।

বগুড়া-১ আসন

মনোনয়নপত্র বাছাইয়ের পর আসনটির উপ-নির্বাচনের বৈধ ছয় প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

এ নির্বাচনে মোট ৩ লাখ ১৭ হাজার ৫৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটগ্রহণ করা হবে ১২২টি ভোটকক্ষে।

গত ১৮ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর শূন্য আসনে নির্বাচনের জন্য ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

যশোর-৬ আসন 

এ আসনে বৈধ তিন প্রার্থী প্রতীক পেয়েছিলেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে (নৌকা), বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)।

দুই লাখ ৪ হাজার ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এ আসনে। ভোটগ্রহণ করা হবে ৭৯টি ভোটকেন্দ্রে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক জয়ী হন। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি মারা যান। এরপর শূন্য আসনে নির্বাচনের জন্য ১৬ ফেব্রুয়ারি তফসিল দেয় ইসি।

এই দুই আসনেই ভোটগ্রহণের কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনার কারণে ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে ১৮০ দিন সময় শেষ হয়ে আসায় করোনার মধ্যেই আবার ভোটের সিদ্ধান্ত দেয় ইসি।

নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্র প্রতি ১৭ থেকে ১৯ জনের ফোর্স মোতায়েন রয়েছে। এক্ষেত্রে সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসারের সর্বনিন্ম ১৭জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সর্বোচ্চ ১৯ জন সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন উপলক্ষে উল্লিখিত শূন্য আসনের নির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশের ১৭ থেকে ১৯ জন করে সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটগ্রহণের আগে-পরে মোট চার দিনের জন্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া নির্বাচনে দায়িত্ব পালন করছে ১৬ প্লাটুন বিজিবি, ১৬ টিম র‌্যাব, পুলিশ-এপিবিএন-আনসারের ৩৩টি মোবাইল টিম, ১৭টি স্ট্রাইকিং টিম ও দুটি রিজার্ভ স্ট্রাইকিং টিম। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী তদন্ত কমিটি, ৭৮ জন নির্বাহী হাকিম, চারজন বিচারিক হাকিমও কাজ করছেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সর্বশেষ সংবাদ
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top