logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. দেশে করোনায় একদিনেই সুস্থ সাড়ে ৫ হাজার : মৃত্যু ৪৭ জনের

দেশে করোনায় একদিনেই সুস্থ সাড়ে ৫ হাজার : মৃত্যু ৪৭ জনের

প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২০, ৩:২৪:০৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৩৫২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।

রবিবার (১২ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২১০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি। এখন পর্যন্ত ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৬ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৮৬০ জন এবং নারী ৪৯২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

মৃত্যুবরণকারী ৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৩ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৩৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩১৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯০৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ১৯ হাজার ১৮৬ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশন করা হয়েছে ৩৬ হাজার ৫০৫ জনকে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৫৩১ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ৮৫৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ৯০০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৭৭১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৮৩ জন।

জাতীয় এর আরও খবর
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে

ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান

নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

সর্বশেষ সংবাদ

রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top