যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ১৪৮ জনের, শনাক্ত ৮২০
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২০, ২:২৫:৪২
লন্ডন অফিস : যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা আবারও বেড়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় (শনিবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪৮ জন।
তবে, গত ২৪ ঘন্টায় স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, যুক্তরাজ্যে গতকাল শুক্রবার মারা যান ৪৮ জন। বৃহস্পতিবার মারা গেছেন ৮৫ জন, বুধবার ১২৬ জন, মঙ্গলবার ১৫৫ জন, সোমবার ১৬ জন ও রোববার ২২ জন । মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৭৯৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।
সরকারী পরিসংখ্যানে জানা যায়, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২০ জন। শুক্রবার ছিল ৫১২ জন, বৃহস্পতিবার ৬৪২ জন, বুধবার ৬৩০ জন, মঙ্গলবার ৫৮১ জন, সোমবার ৩৫২ জন ও রোববার ছিল ৫১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৯৫৩ জন।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডের মারা যান ৩৮ জন ও ওয়েলসে ১ জন। তবে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে কেউই মারা যাননি। এই হিসাব শুধু হাসপাতালে মৃত্যুর সংখ্যার।






