logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. বড়লেখায় পলিথিন আটকের জেরে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেফতার ৩

বড়লেখায় পলিথিন আটকের জেরে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেফতার ৩


প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ১০:৩৫:৫৯

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পলিথিন আটকের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে দুই মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- পৌরসভার গাজিটেকা গ্রামের সুমন আহমদ (২৫), নয়ন আহমদ (২২) ও আবুল হোসেন (২৭)। গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৌরসভার গাজিটেকা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) স্থানীয় প্রশাসন পৌর শহরের বিভিন্ন স্থান থেকে মজুদ করা প্রায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইদুল ইসলামের পারিবারিক মালিকানধীন রেলওয়ে স্টেশন রোডস্থ শাহজালাল শপিং সিটি থেকেও পলিথিন উদ্ধার করে প্রশাসন। এ ঘটনার পর থেকে আসামিরা শামীম আহমদকে (মামলার বাদী) সন্দেহ করছিলেন। তাদের ধারণা শামীম আহমদ পুলিশকে তথ্য দিয়ে পলিথিনগুলো ধরিয়ে দিয়েছেন। এ আক্রোশে বৃহস্পতিবার সকালে শহরের উত্তর বাজার এলাকায় শামীম আহমদকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। এতে শামীম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শামীম আহমদের উপর হামলার খবর পেয়ে তার ভাই জসিম উদ্দিনসহ স্বজনরা ঘটনাস্থলে গেলে বেলা ১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে জসিম উদ্দিনসহ প্রায় ১২ জন আহত হন। জসিম উদ্দিনসহ কয়েকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্র জানিয়েছে, দুপুরে সংঘর্ষের সময় পর পর তিন রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা। তবে, এই গুলির সত্যতা থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া সংঘর্ষের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হককে সাথে নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ বাদী হয়ে ১৮ জনের ও জসিম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দুটি মামলায় শাহজালাল শপিং সিটির মালিক সাইদুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। মামলার পর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।

হাসপাতালে আলাপকালে সংঘর্ষে আহত জসিম উদ্দিন বলেন, ‘বুধবার পুলিশ শাহজালাল মার্কেটসহ বেশ কয়েক জায়গা থেকে পলিথিন উদ্ধার করে। এই মার্কেটের মালিক সাইদুল ইসলাম। সে কিছু লোক দিয়ে নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে। সে ধারণা করে আমার ভাই শামীম এগুলো ধরিয়েছে। এতে সে ক্ষিপ্ত হয়ে তার লোকজনসহ আমার ভাইকে সকালে আহত করে। এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে সাইদুল লোকজন নিয়ে আমাদের উপরও আক্রমণ করে। সাইদুল সরাসরি আমাদের উপর গুলি করে।’
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক মামলার সত্যতা নিশ্চিত করে (৩ জুলাই) বলেন, ‘সকালে হামলার ঘটনায় একটি ও দুপুরের ঘটনায় একটি করে দুটি মামলা হয়েছে। পৃথক দুটি মামলায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩জনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

প্রসঙ্গত, গত বুধবার (১ জুলাই) প্রশাসন শহরের শাহজালাল শপিং সিটি, বিসমিল্লাহ মার্কেট ও উত্তরবাজার থেকে মজুদ করা প্রায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। এই ঘটনায় চারজনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার করা পলিথিন পুড়িয়ে ফেলা হয়। এর জেরে পলিথিন ব্যবসায়ীদের সিন্ডিকেট জোটবদ্ধ হয়ে প্রশাসনকে তথ্য দিয়েছেন সন্দেহ করে শামীম আহমদ (৪৫) নামের একব্যক্তির ওপর হামলা করে আহত করে। শামীম আহমদের ওপর হামলার খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজার পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজার পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা, স্কুল ছাত্র নিহত

মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা, স্কুল ছাত্র নিহত

মৌলভীবাজারে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

মৌলভীবাজারে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

সর্বশেষ সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top