logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. লোভ-লালসা দেখিয়ে বিদেশে নেওয়া বন্ধ হোক : প্রবাসী কল্যাণমন্ত্রী

লোভ-লালসা দেখিয়ে বিদেশে নেওয়া বন্ধ হোক : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২০, ১২:১৬:১০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আমি চাই লোভ-লালসা দেখিয়ে বাংলাদেশিদের বিদেশে নেওয়া বন্ধ হোক।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় লিবিয়ায় মানবপাচারকারীদের অন্যতম হোতা হাজি কামালকে গ্রেপ্তারের জন্য র‍্যাবকে সাধুবাদ জানান তিনি।

ইমরান আহমদ বলেন, অবৈধভাবে বিদেশে গেলেও সেতো আমার দেশের নাগরিক, আমার ভাই। আমাদের কিন্তু ওই হিসেবে চিন্তা করতে হবে। কারা নিয়ে গেলো, কীভাবে নিয়ে গেল, কীভাবে বন্দি করল, কীভাবে মুক্তিপণ নিলো–এগুলো সব আমরা কিন্তু উদ্ঘাটন করছি। আমার কাছে যা তথ্য আছে আমি সঙ্গে সঙ্গে র‍্যাবকে দিয়ে দিচ্ছি। এরইমধ্যে র‍্যাব একজন হোতাকে গ্রেপ্তর করেছে। আমার বিশ্বাস এই যে পদক্ষেপগুলো র‍্যাব নিচ্ছে, এগুলো ইতিবাচক পদক্ষেপ। তথ্য কিন্তু খুব সীমিত, এরপরও তারা উদ্ঘাটন করে বের করে নিচ্ছে। আমি চাই র‍্যাব যেসব তথ্য উদঘাটন করে জানিয়েছে সেগুলো বেশি করে প্রচার হোক। আমাদের নিরীহ মানুষ যারা আছে, তাদেরকে যেভাবে লোভ লালসা দেখিয়ে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে, এটা বন্ধ হোক।

তিনি আরও বলেন, লিবিয়া (লিবিয়াতে লোক নিয়োগ) ২০১৫ সাল থেকে বন্ধ। তাহলে তারা কিভাবে যাচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ পাঠাচ্ছে। যারা লিবিয়া যাচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশে যাওয়া। আমি জানি না মানুষ এতো ডেসপারেট কেন হয়ে যায়, ডেসপারেট হওয়ার সময় কিন্তু এখন না।

মন্ত্রী বলেন, দলীয় পরিচয় এবং ক্ষমতাবানদের পরিচয় আমি দেখি না। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করবো, অপরাধীকে তার ন্যায্য শাস্তি দেওয়ার ব্যবস্থা নিন। আমি কিন্তু কারও জন্য তদবির করতে যাবো না। আমার কাছে কেউ যদি তদবির করতে আসে, আমি সোজা মুখের ওপর ‘না’ করে দেবো। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, অন্যায়ভাবে কাউকে ছেড়ে দেবেন না।

জাতীয় এর আরও খবর
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top