logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিতের নির্দেশ ট্রাম্পের

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিতের নির্দেশ ট্রাম্পের


প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২০, ১২:০২:০৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মার্কিন তহবিল স্থগিতের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

এদিন আবারও করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ডব্লিউএইচও তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।’

চীনে ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন যে, সংস্থাটি প্রতি চীনের পক্ষপাতমূলক আচরণ করেছে।

সংস্থাটিতে তহবিল স্থগিতের ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এ ধরনের পদক্ষেপের জন্য এটি সঠিক সময় নয়।

এককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সবচেয়ে বড় অংকের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। গত বছর এই তহবিলে দেশটি ৪০ কোটি ডলার দিয়েছে। এটি ছিল সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫ শতাংশ।

ডব্লিউএইচও-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে সংস্থাটিতে চীনের অবদান ছিল ৭ দশমিক ৬ কোটি ডলার এবং স্বপ্রণোদিত অনুদান ছিল এক কোটি ডলার।

চীনের উহানে যখন করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়, তখন এর গুরুত্ব যথাযথভাবে অনুধাবনে সংস্থাটি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বিশেষজ্ঞদের দিয়ে চীনের পরিস্থিতি যাচাই করতো এবং তাদের অস্বচ্ছতা প্রকাশ করতো, তাহলে প্রাদুর্ভাব গোড়াতেই নিয়ন্ত্রণ করা যেতো। প্রাণহানিও অনেক কম হতো। তা না করে ডব্লিউএইচও চীন সরকারের কার্যক্রমকে সমর্থন দিয়েছে।

এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে মনে করিয়ে দেন যে, তিনি নিজেই কিছুদিন আগে ভাইরাস সংক্রমণ রোধে চীনের পদক্ষেপের প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্র লকডাউন থাকবে কতদিন?

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণার পরিকল্পনা ‘প্রায় চূড়ান্ত’ হয়েছে।

সোমবার ডোনাল্ড ট্রাম্প যখন মন্তব্য করেন যে অঙ্গরাজ্যগুলোর গভর্নররা না চাইলেও তিনি লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন, তখন তা নিয়ে তুমুল সমালোচনা হয়। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অঙ্গরাজ্যগুলোর প্রশাসনিক দায়িত্ব রাজ্যের গভর্নরদের। সূত্র: বিবিসি।

আন্তর্জাতিক এর আরও খবর
ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

সর্বশেষ সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top