logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সাংবাদিকদের আলাদা পাস লাগবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের আলাদা পাস লাগবে না: তথ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২০, ১:৪৪:২০

করোনাভাইরাসের কারণে সারাদেশে ১০ দিনের ছুটির সময় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে আলাদা পাস বা পরিচয়পত্র প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সাংবাদিকদের যে কার্ড রয়েছে, সেটিই যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউস থেকে বলে দেওয়া হয়, তিনি অন ডিউটি, তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কোনো কার্ড দেওয়ার প্রয়োজন নেই। একজন সাংবাদিক যখন অন ডিউটিতে থাকেন, তখন তাকে সহযোগিতা করা প্রয়োজন।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এ দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেজন্য তারাও কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকেন। সাংবাদিকদের পার্সোনাল প্রটেকশনের কিছু সরঞ্জাম দেওয়া হলো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতা ও মহানুভবতা দেখিয়েছেন। বিএনপি যে নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি করে, তা থেকে বের হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খালেদা জিয়ার মুক্তিতে করোনাভাইরাস থেকে দেশ মুক্তি পাবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন দাবির বিষয়ে তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ, এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই। কিন্তু এটি যদি বিএনপি মহাসচিব বলে থাকেন তাহলে আশা করব, এ ধরনের দায়িত্বহীন কথা কেউ আর বলবেন না।

তথ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ছুটি ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের চলাচল বন্ধ হলে করোনাভাইরাস সংক্রমণ রোধ হয়। বিশেষ করে চীন- দক্ষিণ কোরিয়া এ ব্যবস্থা নিয়ে অনেকটা সফল হয়েছে।

করোনা মোকাবিলায় সতর্ক থাকুন : করোনাভাইরাস নিয়ে গুজবে আতঙ্কিত না হয়ে এর মোকাবিলায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না। গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকদের মধ্যে মাস্ক ও হেপিসল বিতরণকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এসব করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

জাতীয় এর আরও খবর
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top