logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. হুয়াওয়ের নতুন চমক এইচএমএস ফোন ওয়াই সেভেন পি

হুয়াওয়ের নতুন চমক এইচএমএস ফোন ওয়াই সেভেন পি

প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২০, ১:৩২:৪৯

হুয়াওয়ের দ্বিতীয় এইচএমএস ফোন হুয়াওয়ে ওয়াই সেভেন পি মঙ্গলবার থেকে বাংলাদেশের বাজারে এসেছে। ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো এর পর নিজস্ব মোবাইল সার্ভিসসহ ওয়াই সেভেন পি নিয়ে এলো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অনলাইন শপ দারাজ ও পিকাবো ছাড়াও হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপেও ফোনটি পাওয়া যাচ্ছে।

ফোনটিতে থাকছে হুয়াওয়ের নিজস্ব অ্যাপগ্যালারি সুবিধা। এতে প্রয়োজনীয় অধিকাংশ অ্যাপস পাওয়া যাবে। হুয়াওয়ের এ অ্যাপ গ্যালারি বিশ্বের তৃতীয় বৃহত্তম অ্যাপ মার্কেটপ্লেস। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে হুয়াওয়ে অ্যাপগ্যালারির সেবা দিচ্ছে। প্রত্যেক মাসে হুয়াওয়ে অ্যাপগ্যালারির সক্রিয় ব্যবহারকারী ৪০ কোটি।

ওয়াই সেভেন পি ফোনটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে পাঞ্চ ফুলভিউ ডিসপ্লে। ৬.৩৯ ইঞ্চির ডিসপ্লেটির রেজ্যুলেশন ১৫৬০ ও ৭২০ ফলে ব্যবহারকারী পাবেন দারুণ ডিসপ্লের অভিজ্ঞতা। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে ৯০.১৫ শতাংশ। ফোনটি পাওয়া যাচ্ছে মিডনাইট ব্ল্যাক ও অরোরা ব্লু এই দু’টি কালারে।

স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্রিপল এআই রিয়ার ক্যামেরার মধ্যে প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ১.৮ অ্যাপারচারের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। তাই এই ফোন দিয়ে সহজেই কম আলোতে দুর্দান্ত ছবি তোলা যাবে। তাছাড়া ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিবে ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ, যা দুর্দান্ত ল্যান্ডস্কেপ ফ্রেমবন্দী করতে সহায়তা করবে। তৃতীয় ক্যামেরা হিসেবে থাকবে ২ মেগাপিক্সেলের ডেপথ অ্যাসিস্ট ক্যামেরা। এছাড়াও ভালো মানের সেলফি তোলার জন্য ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের স্মার্টফোনটিতে থাকছে ৪০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। এছাড়াও ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির এআই প্রযুক্তি ব্যাটারি অপচয়রোধে বিশেষ ভূমিকা রাখবে। ফলে দীর্ঘসময় ধরে ব্রাউজিং, মিউজিক বা গেমিংয়ে ভালো সাপোর্ট দিবে স্মার্টফোনটি।

অ্যান্ড্রয়েড ৯ ভিত্তিক ওএস ইএমইউআই ৯.১.১ ভার্সনে চলবে ফোনটি। চিপসেট হিসেবে থাকবে হুয়াওয়ে কিরিন ৭১০এফ অক্টাকোর প্রসেসর। দেশের বাজারে ফোনটির দাম পড়বে ১৮,৯৯৯ টাকা। ফোনটি কিনলে গ্রামীণফোন গ্রাহকরা পাবেন ৮ জিবি ডেটা অফার।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সর্বশেষ সংবাদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top