logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে করোনায় প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ৪

দেশে করোনায় প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ৪

প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২০, ৭:২২:০৭

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে বুধবার আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ছিল ৭০ বছরের উপরে এবং তিনি ডায়বেটিস ও উচ্চ রক্তচাপসহ আরও বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।’

তিনি বিদেশ থেকে আসা ভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছিলেন বলে জানান ডা. ফ্লোরা।

এছাড়া, দেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

আইইডিসিআর পরিচালক জানান, নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন নারী এবং বাকিরা পুরুষ। আর চারজনের মধ্যে তিনজন সদ্য বিদেশ (দুজন ইতালি ও একজন কুয়েত) থেকে এসেছেন এবং অপরজন আগের এক রোগীর পরিবারের সদস্য।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৬ জন আইসোলেশন এবং ৪২ জন প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে আছেন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। এতে মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪১ জন।

‘আইইডিসিআর গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫৭টি ফোন কল পেয়েছে এবং তার মধ্যে ৪ হাজার ৬৪২টি ছিল করোনাভাইরাস নিয়ে। আর ২৫ ব্যক্তি সরাসরি আইইডিসিআরে এসেছেন,’ বলেন ডা. ফ্লোরা।

আইইডিসিআরকে ফোনে না পাওয়া গেলে তিনটি বিকল্প ব্যবস্থার উল্লেখ করে পরিচালক বলেন, ‘আপনারা ইমেইল ও আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আইইডিসিআরের সাথে যোগাযোগে আমরা একটি অ্যাপ তৈরি করছি। পারলে আপনারা ফোন করার বদলে এ তিনটি পদ্ধতি ব্যবহার করবেন।’

আইইডিসিআর পরিচালক পুনরায় আশ্বস্ত করেন যে করোনাভাইরাসের মতো লক্ষণ দেখে চিকিৎসক ও স্টাফদের মাঝে আতঙ্ক দেখা দেয়া এবং রোগীদের চিকিৎসা না করার বিষয়টি সমাধানে তারা হাসপাতালগুলোর সাথে কথা বলছেন।

তিনি পুনরায় বলেন যে যারা হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে।

গত মঙ্গলবার দেশে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং আক্রান্তদের মধ্যে দুজনই পুরুষ।

১৬ মার্চ দেশে তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর। যাদের মধ্যে দুজন শিশু এবং একজন নারী।

এর আগে ১৪ মার্চ দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল, যাদের মধ্যে একজন ইতালি থেকে এবং অন্যজন জার্মানি থেকে সম্প্রতি দেশে আসেন।

গত ৮ মার্চ প্রথমবারের মতো দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল আইইডিসিআর। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তবে প্রথম আক্রান্ত হওয়া তিনজনই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বুধবার পর্যন্ত ৭ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে। এটি এখন পর্যন্ত বিশ্বের ১ লাখ ৯৮ হাজার ৪২৬ ব্যক্তিকে আক্রান্ত করেছে। তাদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৬৭৬ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং এদের মধ্যে ৬ হাজার ৪১৫ জনের অবস্থা গুরুত্বর। বাকি ৯০ হাজার ৭৫০ জনের মধ্যে ৮২ হাজার ৭৬৩ জন বা ৯১ শতাংশ সুস্থ হয়ে গেছেন এবং ৯ শতাংশ মারা গেছেন।

কোভিড-১৯ এখন পর্যন্ত বিশ্বের ১৬২ দেশ ও অঞ্চলকে আক্রান্ত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

জাতীয় এর আরও খবর
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top