logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ‘মাদক-দুর্নীতিমুক্ত দেশে শিশুদের সুনাগরিক হিসেবে গড়তে চাই’

‘মাদক-দুর্নীতিমুক্ত দেশে শিশুদের সুনাগরিক হিসেবে গড়তে চাই’


প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ৮:৩২:৪৫

ঢাকা অফিস : পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে দূরে রেখে আমাদের শিশু-কিশোরদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা দুইটির ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের শিশু কিশোররা অত্যন্ত মেধাবী। সেই মেধা বিকাশের সুযোগ করে দিতে চাই। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে আমাদের শিশু-কিশোরদের দূরে রেখে ধীরে ধীরে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে খেলাধুলা, সংস্কৃতি চর্চা একান্তভাবে প্রয়োজন। খেলাধুলা চর্চার মধ্য দিয়ে চরিত্র গঠন, সুস্বাস্থ্য গঠন ও মেধার বিকাশ ঘটাতে হবে।

‘ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যাতে সুপ্ত মেধা বিকাশের সুযোগ পায় এবং তাদের মনও উদার হয়। সবচেয়ে বড় কথা দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসে।’

ফুটবল খেলার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা, এটা হচ্ছে বাস্তবতা। ফুটবল সামনে এগিয়ে যাক এটাই আমরা চাই।

বালিকাদের খেলা চলার মাঝামাঝি সময়ে স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

মেয়েদের খেলার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মেয়েরা অত্যন্ত চমৎকার খেলেছে। খেলা দেখে সত্যি আমি খুব আনন্দিত। এসব খেলোয়াড়দের থেকে আগামী দিনে জাতীয় দলের খেলোয়াড় বেরিয়ে আসবে।

বিকেলে মেয়েদের বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-২ তে ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।

ঢাকা বিভাগকে ৪-৩ গোলে ট্রাইব্রেকারে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় খুলনা বিভাগ।

এর আগে দুপুরে একই ভেন্যুতে ছেলেদের বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রামকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় বরিশাল বিভাগ।

প্রধানমন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের হাতে টুর্নামেন্টের ট্রফি তুলে দেন। এছাড়া সেরা খেলোয়াড়, সেরা গোলকিপারসহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব  মো. আখতার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন, বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র।

স্টেডিয়ামের গ্যালিরি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক, অভিভাবকরাও খেলা দুটো উপভোগ করেন।

২০১৯ সালের ৩১ আগস্ট টুর্নামেন্ট দুটোর লোগো এবং ট্রফি উন্মোচন করা হয় এবং ১ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বালক ও বালিকা আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট দুটোতে উপজেলা পর্যায় থেকে বালকদের খেলা এবং জেলা পর্যায় থেকে বালিকাদের খেলা হয়। বালক বিভাগে উপজেলা পর্যায়ে ৪ হাজার ৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলের ৯৮ হাজার ৭৩০ জন ফুটবলার অংশ নেন।

অন্যদিকে বালিকা বিভাগের খেলায় জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলে ১১ হাজার ৮২৬ জন ফুটবলার অংশ নেন।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top