logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. খালেদার জামিন আবেদন খারিজ

খালেদার জামিন আবেদন খারিজ

প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ৭:৫১:৩৪

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ খালেদা জিয়ার করা জামিন আবেদন খারিজ করেন।

এক পর্যবেক্ষণে আদালত বলে, ‘খালেদা জিয়াকে বোর্ডের পক্ষে চিকিৎসা দেয়া সম্ভব। তিনি চাইলে মেডিকেল বোর্ড যেকোনো সময় চিকিৎসা শুরু করবে। প্রয়োজনে সাত সদস্যের বোর্ডের সংখ্যাও বাড়ানো যেতে পারে।’

এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া মেডিকেল প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চের সামনে উপস্থাপন করেন।

বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে জমা দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা ও আর্থ্রাইটিসে ভুগছিলেন, তবে বর্তমানে এগুলো নিয়ন্ত্রণে রয়েছে। এখন তিনি পিঠে ব্যথায় ভুগছেন, তবে বিএনপি নেত্রী মেডিকেল বোর্ডকে বিএসএমএমইউ-তে উন্নত চিকিৎসা দেয়ার অনুমতি দেননি।

গত ১৯ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করেন বিএনপি প্রধান।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে ওই আবেদনে বলা হয়, ‘বিএসএমএমইউ-তে খালেদা সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান।’

বিএসএমএমইউ প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিএসএমএমইউ মেডিকেল বোর্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া ঠেকাতে সক্ষম কিনা সে বিষয়ে খালেদা জিয়া সন্দিহান, এজন্য মেডিকেল বোর্ডকে উন্নত চিকিৎসা শুরু করার অনুমতি দেননি তিনি।’

এদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বিএসএমএমইউতে উন্নত চিকিৎসা দেয়া হয়েছে বলেই খালেদা জিয়ার জামিন গ্রহণযোগ্য নয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ দুটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

জাতীয় এর আরও খবর
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান

মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা

আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা

সর্বশেষ সংবাদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top