logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি : কে এগিয়ে ?

মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি : কে এগিয়ে ?

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৯, ১০:১৮:০৭

২০১৪ বিশ্বকাপ ফাইনালের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে আর্জেন্টানা। এবার সেই স্বপ্নভঙ্গের স্মৃতি ভোলার একটা সুযোগ পাচ্ছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ডর্টমুন্ডের মাঠে জার্মানির আতিথ্য নিচ্ছে আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে প্রীতি ম্যাচটি।

রিও ডে জেনেরিও’র ওই ফাইনালের পর জোর ধাক্কা খেয়েছিল আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের পর দুই কোপা আমেরিকা আসর শেষে দলের অধিনায়ক মেসির হঠাৎ অবসর আর ইউ-টার্ন ছিল সবচেয়ে আলোচিত বিষয়। তাছাড়া দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ও জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। বর্তমান দলটিতে তাই নতুন আর তরুণ তারকার আধিক্য।

এই ম্যাচটাকে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের ‘রি-ম্যাচ’ বলা হলেও মার্কোস রোহো ছাড়া আর কেউ এই দলে নেই। তিন মাস নিষেধাজ্ঞার কারণে দলে নেই দলের প্রাণভোমরা মেসি। দুই সিনিয়র তারকা আনহেল দি মারিয়া ও সার্জিও আগুয়েরোকেও ডাকেননি স্কালোনি।

স্কালোনির দলে আছেন এক ঝাঁক নতুন ও তরুণ তারকা। আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন ইন্টার মিলানের তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। সঙ্গে থাকছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা। বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে দলে জায়গা দেওয়া হয়েছে দোমিঙ্গুয়েস, নিকোলাস গঞ্জালেস, মাতিয়াস ভার্গাসের মতো তরুণদের।

অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতার স্বাদ পাওয়া পর থেকে জার্মানির অবস্থাও খুব একটা ভালো নয়। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত অবশ্য দলটিকে বিশ্বের অন্যতম সেরা বলা হচ্ছিল। কিন্তু আসর শুরু হতেই সব হিসাব পাল্টে যায়।

আর্জেন্টিনার মতোই জার্মানিও অধিকাংশ সিনিয়র তারকাদের হারিয়েছে। ফলে দলে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। এই ম্যাচটি লো’র শিষ্যদের জন্য ২০২০ ইউরোর প্রস্তুতির উপলক্ষ। এজন্য ইনজুরি ঝুঁকি এড়াতেই নতুনদের কাজে লাগাতে চাইছে জার্মানি। ফলে দলে নেই মিডফিল্ডার টনি ক্রুস, লেরয় সানে ও লিওন গোরেৎস্কা, ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও মাথিয়াস গিন্টার ও ফরোয়ার্ড টিমো ভের্নার।

পরিসংখ্যানের বিচারে কিন্তু জার্মানির চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। দুই দল এখন পর্যন্ত ২২ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ১০ ম্যাচে। জার্মানি জিতেছে ৮টিতে আর ড্র ৪টি ম্যাচে। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয়সহ ৩টি প্রীতি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। আর জার্মানির ৩ জয় বিশ্বকাপে।

জার্মানির সম্ভাব্য একাদশ: মার্ক আন্দ্রে-টের স্টেগান (গোলরক্ষক), লোকাস ক্লোস্টেরমান, নিকলাস সুলে, ইয়োনাথান টাহ, মার্সেল হ্যালস্টেনবার্গ, ইকাই গুন্দোগান, জশোয়া কিমিচ, নেবরি, মার্কো রিউস, ইউলিয়ান ব্রান্ট, কাই হাভেরৎজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: আগুস্তিন মার্চেসিন, হুয়ান ফইথ নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, রবের্তো পেরেইরা, রদ্রিগো দে পল, আনহেল কোররেয়া, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালা।

খেলা এর আরও খবর
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top