logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. আজ মুখোমুখি হচ্ছে জার্মানি-আর্জেন্টিনা

আজ মুখোমুখি হচ্ছে জার্মানি-আর্জেন্টিনা


প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৯, ২:১৫:১২

১৪ জুলাই ২০১৪! এই দিনটির কথা অক্ষরে অক্ষরে মনে আছে আর্জেন্টিনার সমর্থকদের। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ফাইনালে মারিও গোটজের গোলে শিরোপা জেতা হয়নি লিওনেল মেসিদের। জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ মানেই ১৯৮৬, ১৯৯০ আর ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ভেসে উঠবে ফুটবল প্রেমীদের সামনে।

ব্রাজিল বিশ্বকাপের পর কেবল একবারই দুদলের খেলা দেখার সুযোগ হয়েছে ভক্ত কূলের। ওই বছরই; ৪ সেপ্টেম্বর জার্মানির মাটিতে খেলতে গিয়ে মেসিকে ছাড়াই ৪-২ গোলে জিতেছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের দুঃখ কি আর এমন জয়ে ভোলা যায়! ২০১৪ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আবারও মুখোমুখি হচ্ছে। সেই সঙ্গে বিশ্বকাপের শোধ নেওয়ারও সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।

আজ ৯ অক্টোবর অর্থাৎ বাংলাদেশে তারিখ অনুযায়ী ১০ অক্টোবর বরুসিয়া ডর্টমুন্ডের হোম গ্রাউন্ড সিগন্যাল ইডুনা পার্কে আর্জেন্টিনার বিপক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে জোয়াকিম লোর দল।

২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে জার্মানদের কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছুটি হয়েছিল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার দেশের। গেল ৪০ বছরে বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় ৪-০ ব্যবধানে। সেটাও জার্মানির বিপক্ষে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে।

তবে দুদলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে আর্জেন্টিনা। জার্মানির বিপক্ষে ২১টি ম্যাচ খেলে ১০টিতে জয় পেযেছে আলবেসেলেস্তিরা। হেরেছে ছয়টিতে। বাকি পাঁচটি ম্যাচ অমীমাংসিত।

এ দিকে, আর্জেন্টিনা ব্যস্ত দুটি প্রীতি ম্যাচ নিয়ে; গেল ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে গোল শূন্য ড্র করে আর্জেন্টিনা। এর ঠিক ৫ দিন পর অর্থাৎ আগামী ১১ সেপ্টেম্বর শেষ ম্যাচটি হবে মেক্সিকোর বিপক্ষে। মজার বিষয় হচ্ছে আলবেসেলেস্তিদের এই একাদশে রাখা হয়নি মেসি-ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরোকে।

কোচ লিওনেল স্কালোনি তরুণদের নিয়ে প্রীতি ম্যাচ খেলছে- যেখানে দলে জায়গা পেয়েছেন সাতজন আর্জেন্টাইন তরুণ ফুটবলার। মেসি না থাকার অবশ্য কারণ রয়েছে- ল্যাটিন আমেরিকার ফুটবল ফেডারেশন ‘কনমেবল’ নিয়ে সমালোচনা করে নিষেধাজ্ঞায় রয়েছেন মেসি। তবে আশা করা যাচ্ছে- আগামী মাসে জার্মানির বিপক্ষে মেসিকে একাদশে দেখা যেতে পারে। কেন না ততদিনে নিষেধাজ্ঞা সরে যাবে।

তবে আর্জেন্টিনার মতোই ব্যস্ত সময় পার করছে জার্মানি; ইউরো-২০২০ বাছাই পর্বের ম্যাচ নিয়ে। এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে দলটি। ‘সি’ গ্রুপের সবশেষ গতকাল নিজেদের পঞ্চম ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।

খেলা এর আরও খবর
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top