logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বেনামি ‘শ্বেতপত্র’ প্রকাশ, ষড়যন্ত্র বলছেন শাবি ভিসি

বেনামি ‘শ্বেতপত্র’ প্রকাশ, ষড়যন্ত্র বলছেন শাবি ভিসি


প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২:৫০

 

সুরমা নিউজ:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি বেনামি ‘শ্বেতপত্র’ প্রকাশ হয়েছে। ‘শাবিপ্রবির বর্তমান উপাচার্যের বিভিন্ন অপকর্মের শ্বেতপত্র’ শিরোনামে এই শ্বেতপত্রটি কে বা কারা প্রকাশ করেছে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে ‘শ্বেতপত্র’ প্রকাশকে ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাধাগ্রস্ত করার ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

ছড়িয়ে পড়া শ্বেতপত্রে দেখা যায়, এর প্রচারক হিসেবে ‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ’ উল্লেখ করা হয়েছে। শ্বেতপত্রের দ্বিতীয় কিস্তি প্রক্রিয়াধীন বলেও হুমকি দেওয়া হয় শেষদিকে।

২৪ পৃষ্ঠার এ শ্বেতপত্রে উপাচার্যকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে বিভিন্ন অভিযোগ আনা হয়; যার মধ্যে উল্লেখযোগ্য হলো- আর্থিক অনিয়ম, স্বৈরাচারী আচরণ, হুমকি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার প্রভৃতি।

শ্বেতপত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শাবিপ্রবির অধিক যোগ্যতাসম্পন্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান এবং সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত (৩.৮৪) শিক্ষার্থীকে নিয়োগ না দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৩৯তম, ৫০তম, ৬৩তম, ৭১তম হওয়া শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে ছাত্রলীগের মেধাবী শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে নানা ইস্যুতে বহিষ্কার করারও অভিযোগ আনা হয়।

শ্বেতপত্রে উপাচার্যের বিরুদ্ধে একাডেমিক কাউন্সিল মিটিং ও সিন্ডিকেটে স্বৈরাচারী আচরণের অভিযোগও করা হয়।

এতে বলা হয়, উপাচার্য দু’বছর মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় অবকাঠামোর দৃশ্যমান কোনো উন্নতি করতে পারেননি।

এছাড়া, নজিরবিহীনভাবে বিভিন্ন বিচারপ্রার্থীকে সংখ্যালঘু হওয়ায় বিচারের পরিবর্তে শাস্তি দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শন, জোবাইক সেবার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আত্মসাৎ করা, ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস-চ্যান্সেলরের (আইসিভিসি) নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগও করা হয় শ্বেতপত্রে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে অপমান, প্রমোশন আপগ্রেডেশনে স্বজনপ্রীতির অভিযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট ভায়োলেশন, সিটিং অ্যালাউন্স দ্বিগুণ করার মাধ্যমে তহবিল হাতিয়ে নেওয়ার অপকৌশল, পিএইচডি থিসিসের এক্সামিনার রিপোর্টের ব্যাপারে হস্তক্ষেপ করার অভিযোগও দেখা যায় শ্বেতপত্রে।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্বে আসার কথাও ব্যাপকভাবে প্রচার করেন বলে উল্লেখ করা হয় শ্বেতপত্রে।

এ নিয়ে আলোচনার মধ্যে রোববার (২২ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরেছেন উপাচার্য। তিনি বলেন, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের এক হাজার কোটি টাকার উন্নয়নকাজকে বাধাগ্রস্ত করার জন্য মূলত এ শ্বেতপত্রটি প্রকাশ করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল আছে যারা চায় আমি যেন এ বিশ্ববিদ্যালয়ে না থাকি।

শিক্ষক নিয়োগে অভিযোগের বিষয়ে শাবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষক নিয়োগে ভালো শিক্ষকের বিষয়ে আমি কোনো আপস করিনি। ছাত্রলীগের যে গ্রুপটি ধারাবাহিক বিশৃঙ্খলার জন্য দায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, বিশ্ববিদ্যালয় নয়।

একাডেমিক কাউন্সিল মিটিং ও সিন্ডিকেটে আচরণের বিষয়ে উপাচার্য বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে। অভিযোগটি (স্বৈরাচারী আচরণ) পুরোপুরি বানোয়াট।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ বিশ্ববিদ্যালয়কে আমি হৃদয়ে লালন করি, এ বিশ্ববিদ্যালয়ে আমি থাকাকালে কোনো দুর্নীতি হতে দেবো না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কোনো স্বার্থ আমি লালন করি না। যারা এ গুজব ছড়ায় তারা হচ্ছে জ্ঞানপাপী।

শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top